ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বর্তমানের প্রদর্শনমূলক ভালোবাসার আড়ালেও লুকিয়ে থাকে কিছু নীরব বাস্তবতা, যা ধরা পড়ে না ক্যামেরার ফ্রেমে Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী Logo নির্ধারিত স্টপেজে নামা নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা Logo রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা Logo পদ্মা নদীতে ভেসে উঠল গাজীপুরের ৫ হত্যা মামলার মূল আসামির লাশ Logo সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ ‘ডাঃ ইউনুস’ গ্রেফতার Logo চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রি, ঝুঁকিতে নারীদের স্বাস্থ্য Logo সবুজবাগ থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার Logo চমক জাগানো নতুন লুকে হাজির শাকিব খান
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

নির্ধারিত স্টপেজে নামা নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় রাতের আধারে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। নির্ধারিত স্থানে বাস থেকে নামা নিয়ে তর্কবিতকের এক পর্যায়ে যাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আমিনুল ইসলাম (৪০) নামে শনিবার (১৭ মে) রাত সাড়ে ১১টার দিকে এলিফ্যান্ট রোডে সেই যাত্রীকে বাস থেকে ফেলে দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোরে তার মৃত্যু হয়।

নিহত আমিনুল ইসলামের বাড়ি রংপুর জেলার মাহিগঞ্জ থানার হাজী দোলনা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রাজ্জাক। ঢাকার মোহাম্মদপুরের বসিলা মেট্রো হাউজিং এলাকায় বসবাস করতেন তিনি।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) বিরাজ জানান, খবর পেয়ে পুলিশ আমিনুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ছিলেন। নির্ধারিত স্থানে নামাকে কেন্দ্র করে বাসের হেলপারের সঙ্গে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে চলন্ত বাস থেকে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। এতে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত হেলপার পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বর্তমানের প্রদর্শনমূলক ভালোবাসার আড়ালেও লুকিয়ে থাকে কিছু নীরব বাস্তবতা, যা ধরা পড়ে না ক্যামেরার ফ্রেমে

নির্ধারিত স্টপেজে নামা নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যা

আপডেট সময় এক ঘন্টা আগে