ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি Logo ‎ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাক চালককে হত্যা গ্রেফতার ১ Logo রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম চাষে মিলেছে সফলতা Logo অটোমেশন সিস্টেমে আধুনিক হচ্ছে ভূমি সেবা কার্যক্রম, কমছে ভোগান্তি ও দালাল Logo ঢাকার জরুরি পানি সরবরাহ জোরদারে ৯২০ কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করেছে সরকার Logo বন্ধ থাকা ৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ: প্রধানমন্ত্রীর Logo প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পিএইচডি ফেলোশিপে আবেদন কার্যক্রম শুরু Logo পরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নৌ ও সড়ক খাতে সমন্বয়ের তাগিদ: সেতুমন্ত্রীর Logo বিশ্বকাপের সম্প্রচার নিয়ে স্বস্তির খবর এলো দেশের ফুটবলভক্তদের জন্য Logo ভিন্ন রূপে আবারও পর্দায় আসছে ‘প্ল্যানেট অব দ্য এপস’
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ডেমরার চনপাড়ায় অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার তরুণী: স্বজনদের খুঁজছে মানবাধিকার সংস্থা

মাহ্দী হাসান: রাজধানীর ডেমরা থানাধীন চনপাড়া এলাকায় এক তরুণীকে অত্যন্ত অসুস্থ ও অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখা গেছে। আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী এই মেয়েটির পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, অসহায় অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ডেমরা থানা শাখার মানবাধিকারকর্মী মাহমুদা পারভীন।

মানবাধিকারকর্মী মাহমুদা পারভীনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে দ্রুত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত ডিবিকেপি কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। মানবাধিকারকর্মী মাহমুদা পারভীনের তত্ত্ববধায়নে ও ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক সহযোগীতায় মেয়েটির চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেয়েটির জীবন বাঁচাতে এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সম্পর্কে ইতোমধ্যেই স্থানীয় চনপাড়া পুলিশ ফাঁড়িকে বিস্তারিত জানানো হয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ছবির এই তরুণীকে চিনে থাকেন অথবা তার ঠিকানা ও পরিবার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে অতিসত্বর চনপাড়া ফাঁড়ি অথবা মানবাধিকারকর্মী পারভীন আক্তারের মোবাইল নাম্বার ০১৮৩০-৪০৪৩৫৫ -তে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আপনার সামান্য সহযোগিতা এই মেয়েটিকে তার প্রিয়জনদের কাছে ফিরিয়ে দিতে পারে।

যদি আপনি মেয়েটিকে চিনে থাকেন, তবে দেরি না করে দ্রুত যোগাযোগ করুন। একটি মানবিক আবেদন হিসেবে এই তথ্যটি ছড়িয়ে দিয়ে মেয়েটির পরিবার খুঁজে পেতে সাহায্য করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ডেমরার চনপাড়ায় অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার তরুণী: স্বজনদের খুঁজছে মানবাধিকার সংস্থা

আপডেট সময় ২৩ ঘন্টা আগে