ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পদ্মা নদীতে ভেসে উঠল গাজীপুরের ৫ হত্যা মামলার মূল আসামির লাশ Logo সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ ‘ডাঃ ইউনুস’ গ্রেফতার Logo চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রি, ঝুঁকিতে নারীদের স্বাস্থ্য Logo সবুজবাগ থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার Logo চমক জাগানো নতুন লুকে হাজির শাকিব খান Logo দেশের বিভিন্ন নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, অন্তর্ভুক্ত ৭ এলাকা Logo সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হাজি, মৃত্যু ১৫ জনের Logo সাতক্ষীরায় আম উৎপাদনে বড় প্রত্যাশা, লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ টন Logo পুরান ঢাকার ঐতিহ্যের স্বাদে আজও জনপ্রিয় বাকরখানি
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

চমক জাগানো নতুন লুকে হাজির শাকিব খান

আসন্ন ঈদুল আজহা ঘিরে সিনে অঙ্গনে এখন ‘রকস্টার’ সিনেমার উন্মাদনা। ঢাকাই মেগাস্টার শাকিব খান অভিনীত এই সিনেমাটি নিয়ে টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া সিনেমাটির ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এবং কারাবন্দী লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। এবার পর্দার বাইরে এক ইভেন্টে ঝলমলে ও প্রাণোচ্ছল লুকে ভক্তদের চমকে দিলেন এই শীর্ষ নায়ক। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে একটি নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাকিব খান। মূলত একটি গালা নাইটে অংশ নিয়েছিলেন নায়ক। সেখানে তাকে এক নতুন স্টাইলিশ লুকে দেখা যায়। চোখে আধুনিক সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে চওড়া হাসি। ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘তোমাদের সবার সাথে এই ধরণের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই!’ শাকিবের এই পোস্টটি দেখেই ভক্তরা তার লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ তাকে ‘কিং খান’ বলে সম্বোধন করছেন, আবার কেউ লিখেছেন ‘আসল রকস্টার তো আপনিই ভাই’। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায়। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মা নদীতে ভেসে উঠল গাজীপুরের ৫ হত্যা মামলার মূল আসামির লাশ

চমক জাগানো নতুন লুকে হাজির শাকিব খান

আপডেট সময় ১৬ ঘন্টা আগে