ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হাবিপ্রবিতে-এ অনার্স ভর্তি ৪র্থ মেরিটে সম্পন্ন; ১২০টি খালি আসনে ৫ম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত Logo ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন: প্রধানমন্ত্রী Logo শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায়: রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল Logo শপথ নিলেন এনসিপির নেত্রী: নুসরাত তাবাসসুম Logo বক্স অফিসে নতুন রেকর্ড গড়লো ‘সুপার মারিও’ সিনেমা Logo রাত পর্যন্ত চালু থাকবে মেট্রোরেল, সময় বাড়ানোর পাশাপাশি কমানো হচ্ছে ট্রেনের ব্যবধান Logo যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে নানা অপরাধে জড়িত ২৪ জন আটক Logo রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছরের দেরি, দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে পদক্ষেপ নিচ্ছে প্রসিকিউশন Logo প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় সরকার: মির্জা ফখরুল Logo ১১ বছরের এক শিশুকে অন্তঃসত্ত্বা করার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন।

আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের একথা জানান।

এক প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, খাল-খনন কর্মসূচি চলমান রয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে চাঁদপুর ও ফেনীতে খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আগামী ১৬ মে প্রধানমন্ত্রী চাঁদপুরে যাচ্ছেন। সেখানে অনেকগুলো কর্মসূচি রয়েছে এবং তিনি সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেসব জেলায় তিনি যাচ্ছেন খাল খনন কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন।’

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আপনারা জানেন যে, আমরা আগামী পাঁচ বছরব্যাপী সারা বাংলাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি। সে অনুযায়ী প্রধানমন্ত্রী ইতিমধ্যে কয়েকটি জেলায় গিয়ে খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের মন্ত্রী এমপিরা সবাই যার যার এলাকায় এই কর্মসূচি অব্যাহত রেখেছেন। যেহেতু বর্ষাকাল প্রায় চলে এসেছে। হয়তোবা আমরা এই মে মাস পর্যন্ত এই কর্মসূচি কন্টিনিউ (চলমান) রাখতে পারবো। বর্ষা শেষে আবার আগামী নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আমরা এই খাল খনন কর্মসূচি কন্টিনিউ করব।’

এ সময় তিনি বলেন, ‘বর্ষা মৌসুমের আগে মে মাসে প্রধানমন্ত্রী দুইটি জেলায় যাচ্ছেন সেটা হলো চাঁদপুর এবং ফেনী। ফেনীতে যাবেন ২৫ মে এবং চাঁদপুর যাচ্ছেন ১৬ মে।’

সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে পানি সম্পদ ব্যবস্থার এই সভা হয়। বৈঠকে পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভ্যবতা জরিপ প্রায় সম্পন্ন হয়েছে, সরকার শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাবিপ্রবিতে-এ অনার্স ভর্তি ৪র্থ মেরিটে সম্পন্ন; ১২০টি খালি আসনে ৫ম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত

১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন: প্রধানমন্ত্রী

আপডেট সময় এক ঘন্টা আগে