রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ কাজল (২৬)।
শনিবার (১৬ মে) রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে সবুজবাগ থানাধীন ওহাব কলোনি এলাকায় কতিপয় মাদক কারবারি অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৪০০ পিস ইয়াবাসহ মোঃ কাজলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতারকৃত কাজল পেশাদার মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর সবুজবাগ এলাকায় বিক্রি করতো মর্মে স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পদ্মা নদীতে ভেসে উঠল গাজীপুরের ৫ হত্যা মামলার মূল আসামির লাশ
অনলাইন ডেস্ক 


















