ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশজুড়ে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে Logo যুক্তরাষ্ট্রে শেষ বিদায় সম্পন্ন হলো বৃষ্টির, শনিবার দেশে আনা হবে মরদেহ Logo ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন উদ্যোগ সাধারণ মানুষের মনে আশাবাদ তৈরি করেছে: মির্জা ফখরুল Logo ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার Logo বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগে সরকার, চাপে পড়ার শঙ্কায় সাধারণ জনগণ Logo নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে Logo হাবিপ্রবিতে-এ অনার্স ভর্তি ৪র্থ মেরিটে সম্পন্ন; ১২০টি খালি আসনে ৫ম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত Logo ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন: প্রধানমন্ত্রী Logo শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায়: রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল Logo শপথ নিলেন এনসিপির নেত্রী: নুসরাত তাবাসসুম
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন উদ্যোগ সাধারণ মানুষের মনে আশাবাদ তৈরি করেছে: মির্জা ফখরুল

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে বুধবার ‘দ্য কম্পাস ডায়ালগ’ শীর্ষক সংলাপ শেষে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ (আইএসটিআর)। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য তিনি একটার পর একটা কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে।

তিনি বলেন, দেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে সরকারি সংস্থাগুলোর ধীরগতি। বিনিয়োগকারীরা যে গতিতে সমাধান চান, তা না হওয়ায় সেখানে নেতিবাচক অবস্থা তৈরি হয়। ফলে তারা হতাশ হয়ে যান। এটা অন্যতম প্রধান একটা সমস্যা। আমরা চেষ্টা করছি এ বিষয়গুলোকে ঠিক করার।

মির্জা ফখরুল বলেন, আমলাতন্ত্রে গতি এনে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছেন এবং সব মন্ত্রণালয়কে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের আমলাতন্ত্রকে ঠিক করার মাধ্যমে বিনিয়োগের পরিবেশ তৈরি করা হবে।

আমরা এটাকে ভালো করার চেষ্টা করছি, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আগ্রহী। তিনি প্রতিদিনই এ বিষয় নিয়ে আলোচনা করছেন, কথা বলছেন। প্রত্যেকটা মন্ত্রণালয়কে তিনি অতি দ্রুত এই সমাধান করতে বলেছেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা রয়েছে জ্বালানি খাতে। এক্ষেত্রে আমরা রিনিউয়েবল এনার্জির (নবায়নযোগ্য জ্বালানি) দিকে যাওয়ার চেষ্টা করছি। সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি। গ্যাস ও তেল উত্তোলন করার কাজগুলো আমরা ইতোমধ্যে শুরু করেছি। তিন মাসের মধ্যে আমরা টেন্ডারে যাব বলে আশা করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন উদ্যোগ সাধারণ মানুষের মনে আশাবাদ তৈরি করেছে: মির্জা ফখরুল

আপডেট সময় ৩ ঘন্টা আগে