ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পদ্মা নদীতে ভেসে উঠল গাজীপুরের ৫ হত্যা মামলার মূল আসামির লাশ Logo সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ ‘ডাঃ ইউনুস’ গ্রেফতার Logo চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ বিক্রি, ঝুঁকিতে নারীদের স্বাস্থ্য Logo সবুজবাগ থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার Logo চমক জাগানো নতুন লুকে হাজির শাকিব খান Logo দেশের বিভিন্ন নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত, অন্তর্ভুক্ত ৭ এলাকা Logo সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজারের বেশি বাংলাদেশি হাজি, মৃত্যু ১৫ জনের Logo সাতক্ষীরায় আম উৎপাদনে বড় প্রত্যাশা, লক্ষ্যমাত্রা ৭০ হাজার ৩৮০ টন Logo পুরান ঢাকার ঐতিহ্যের স্বাদে আজও জনপ্রিয় বাকরখানি
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ ‘ডাঃ ইউনুস’ গ্রেফতার

ফরিদপুর জেলা শহরের হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ মোঃ ইউনুস ফকির (৬০) ওরফে ডাঃ ইউনুস নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৬ মে, ২০২৬) জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিক নির্দেশনায় এসআই শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স কোতয়ালী থানাধীন হাজী শরীয়তউল্লাহ মার্কেট এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক কেনাবেচার সময় হাতেনাতে আটক করা হয় মোঃ ইউনুস ফকিরকে। আটকের পর তল্লাশি চালিয়ে আসামির কাছ থেকে সর্বমোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩০ পুড়িয়া হেরোইন (যার ওজন ১০.৩ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইউনুস ফকির (ডাঃ ইউনুস) ফরিদপুর কোতয়ালী থানার দক্ষিণ ঝিলটুলি এলাকার তমিজ উদ্দিন ফকিরের ছেলে। তার মায়ের নাম মৃত জহুরা বেগম।

​ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদ্মা নদীতে ভেসে উঠল গাজীপুরের ৫ হত্যা মামলার মূল আসামির লাশ

ফরিদপুরে ইয়াবা ও হেরোইনসহ ‘ডাঃ ইউনুস’ গ্রেফতার

আপডেট সময় ১৪ ঘন্টা আগে