ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় বিস্তৃত সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে: শিক্ষামন্ত্রী Logo ঋণ পরিশোধ ও ভর্তুকি খাতে অধিক ব্যয়ে আর্থিক চাপ আরও বাড়ছে Logo জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি Logo ‎ফরিদপুরে গুজব ছড়িয়ে ট্রাক চালককে হত্যা গ্রেফতার ১ Logo রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম চাষে মিলেছে সফলতা Logo অটোমেশন সিস্টেমে আধুনিক হচ্ছে ভূমি সেবা কার্যক্রম, কমছে ভোগান্তি ও দালাল Logo ঢাকার জরুরি পানি সরবরাহ জোরদারে ৯২০ কোটি টাকার নতুন প্রকল্প গ্রহণ করেছে সরকার Logo বন্ধ থাকা ৬ শিশু হাসপাতাল দ্রুত চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ: প্রধানমন্ত্রীর Logo প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পিএইচডি ফেলোশিপে আবেদন কার্যক্রম শুরু Logo পরিবহণ ব্যবস্থাকে আরও কার্যকর করতে নৌ ও সড়ক খাতে সমন্বয়ের তাগিদ: সেতুমন্ত্রীর
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

জয়পুরহাটের ক্ষেতলালে এক শিক্ষকের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রোববার (১০ মে) দুপুরে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।

​সম্প্রতি সাংবাদিক সুলতান মাহমুদ ‘লেখাপড়া না করে ও সঠিক সনদে ৩০ বছর চাকুরী’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​জিডি সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে সাংবাদিক সুলতান মাহমুদ জয়পুরহাট সদর থেকে নিজ গ্রাম কেন্দুলীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে সগুনা বামনপুর চারমাথা এলাকার একটি চায়ের দোকানে অবস্থানকালে একটি অজ্ঞাত নম্বর (০১৭******৯১) থেকে তার মোবাইলে কল আসে। ফোনকারী নিজের পরিচয় গোপন রেখে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সংবাদ প্রকাশের জেরে তাকে বড় ধরনের শারীরিক ক্ষতি ও হত্যার হুমকি দেওয়া হয়। শুধু প্রাণনাশই নয়, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানোর ভয়ভীতিও দেখানো হয়।

​ভুক্তভোগী সাংবাদিক সুলতান মাহমুদ জানান, বারবার ফোন করে হুমকি দেওয়ায় তিনি এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর থেকেই এলাকায় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সুলতান মাহমুদ বলেন ​”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে প্রাণনাশের হুমকি পেতে হয়, তবে তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় বাধা। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

​জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাংবাদিককে হুমকির ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডোরের মাধ্যমে শিক্ষা ও গবেষণায় বিস্তৃত সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে: শিক্ষামন্ত্রী

জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আপডেট সময় ৩ ঘন্টা আগে