ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফেসবুকে বাকযুদ্ধ নয়, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: জামায়াত আমিরের Logo দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার কেন্দ্র হিসেবে উন্নত করা হবে: ইউজিসি চেয়ারম্যান Logo স্যাটেলাইট চিত্রে ইরানের খার্গ দ্বীপসংলগ্ন সাগরে তেল ছড়িয়ে পড়ার দৃশ্য Logo বিশ্বকাপে নেইমারকে দেখতে আগ্রহী মেসি, জানালেন হৃদয়ছোঁয়া বার্তা Logo ওয়াকিমুল নামের কলেজ শিক্ষার্থীর উদ্ভাবিত স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী Logo দিনাজপুরে এবার কাঁঠালের উৎপাদন বেড়েছে ব্যাপকভাবে Logo বাজেটের তুলনায় বিশাল আয়, বিশ্বব্যাপী উন্মাদনা ছড়িয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’ Logo মাতুয়াইল হাসপাতালের সামনে আন্দোলন, জলাবদ্ধতায় দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী Logo মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী Logo সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও, অস্থিতিশীল থাকতে পারে
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফেসবুকে বাকযুদ্ধ নয়, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: জামায়াত আমিরের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আজ শনিবার জাপান ও থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে বললেন, শুধু ফেসবুকে কথার যুদ্ধ চালিয়ে গেলে হবে না। অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সরকার অতিরিক্ত রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে। রাজনৈতিক জায়গা দখলের চেয়ে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

এসময পশ্চিমবঙ্গের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, পশ্চিমবঙ্গসহ বিশ্বের যেকোনো স্থানে নিরীহ জনগোষ্ঠীর ওপর নির্যাতন হলে তারা তার বিপক্ষে থাকবেন। এমনকি কোনো গোষ্ঠী তাদের ক্ষতি করে থাকলেও, সেই গোষ্ঠী যদি নির্যাতিত হয়, তাহলে তারা মজলুমের পক্ষেই অবস্থান নেবেন। ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ। তাই সে দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় ও নাগরিক অধিকার ভোগের পূর্ণ অধিকার রয়েছে। বিশেষ কোনো ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতি সাধন করা না হয় এ বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন।

পুশইনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়গুলো আরও যাচাই-বাছাই করা হচ্ছে। যদি এমন কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়, তাহলে জামায়াতের ভূমিকা জনগণ দেখতে পাবে। কোনো অন্যায়ের ব্যাপারেই তারা নীরব থাকবেন না। প্রতিবেশী দেশকে সম্মান করা হলেও কেউ বাংলাদেশকে অপমান করুক সেটিও তারা চান না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, নির্বাচনের তিন মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ড ঘটছে। নোয়াখালী, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হত্যার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এসব ঘটনায় জড়িত কারা, তারা কোথায় পালিয়ে যায় এবং কারা আশ্রয় দেয় এসব খুঁজে বের করার দাবি জানান জামায়াত আমির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে বাকযুদ্ধ নয়, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: জামায়াত আমিরের

ফেসবুকে বাকযুদ্ধ নয়, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান: জামায়াত আমিরের

আপডেট সময় ৬ মিনিট আগে