ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা! Logo এলএনজি, বিদ্যুৎ ও সয়াবিন তেলসহ ১০ প্রস্তাব পাস, খরচ হবে হাজার কোটি টাকা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন ওয়াকফ প্রশাসক Logo সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন অনন্ত জলিল Logo বাড়ছে হামের সংক্রমণ, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১২ জনের Logo বায়ার্নকে হারিয়ে ফাইনালে উঠল পিএসজি Logo যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে ইরানের উত্তর ঘিরে বিশ্বজুড়ে কৌতূহল Logo ঢাকা-এ বাড়ছে দূষণ ও তাপমাত্রা: এখনই সতর্ক না হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা Logo সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরিপ্রতি মূল্য ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে Logo দেশজুড়ে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, জনগণের ভোটের বাইরে গিয়ে ক্ষমতা দখলের কোনো সুযোগ এবার আর থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, “অতীতের কাসুন্দি রাজনীতি জনগণ আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি চায় বর্তমান যুব সমাজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে যে-ই জিতুক, আমরা তাকে বরণ করে নেবো। কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি ভালোবেসে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে দেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান লক্ষ্য। তাঁর ভাষায়, “আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।”

উন্নয়ন ভাবনা তুলে ধরে জামায়াত আমির জানান, নদী সংস্কারের মাধ্যমেই দেশ সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি বলেন, কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অতীতে যে জেলাগুলো বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, ক্ষমতায় গেলে সেসব জেলায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন করা হবে।

এ সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে তিনি সোচ্চার হওয়ায় একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে কোনো আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করার অপচেষ্টা হলে কঠিন জবাব দেওয়া হবে।”

জনসভায় তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা!

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬