ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভা অনুষ্ঠিত Logo উত্তরায় নারী ধর্ষণের খবরটি গুজব, ভাইরাল পোস্টের কোনো ভিত্তি নেই Logo সিলেটে অপরাধ জগতের অন্তরালে বাপ্পির ভয়ংকর ফাঁদ, স্বস্থি ফিরে পেয়েছে তোপখানাবাসী Logo সিলেটে ঈদকে টার্গেট করে জাল নোট চক্র বাজার জাত করণে ৩ সদস্য সক্রিয় Logo সিলেটের গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ ডাক বাংলা পুকুর ভরাটের অভিযোগ, হাইকোর্টের আদেশ অমান্য Logo ত্যাগের মহিমা, পরিচ্ছন্ন পরিবেশ ও সচেতনতার ঈদ Logo সাতক্ষীরায় পুলিশের হাতে ধরা পড়ল ফেন্সিডিলের চালান Logo নতুন গানে সাড়া ফেলেছেন নুসরাত ফারিয়া Logo প্রান্তিক খামারিদের বছরে সবচেয়ে বড় আয়ের খাত কোরবানির পশু পালন: প্রাণিসম্পদ মন্ত্রী Logo ছয় অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে দমকা হাওয়া
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুতে সর্বোচ্চ নজরদারি

আর মাত্র একদিন পর পবিত্র ঈদুল আযহা। ঈদের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ। শেষ সময়ে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে যমুনা সেতু ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

এ অবস্থায় যানজট নিরসন, যাত্রী ভোগান্তি রোধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সেতু কর্তৃপক্ষ ও টাঙ্গাইল জেলা পুলিশ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই মহাসড়কে সর্বোচ্চ নজরদারি নিশ্চিত করেছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২শত টাকা।

তিনি জানান, টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে । ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সেতুর উপর রাখা হয়েছে পুলিশের বিশেষ নজরদারি। এছাড়া চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল আরো বাড়ানো হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে।

এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭শত টাকা। অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫শত টাকা।

সৈয়দ রিয়াজ উদ্দিন বাসসকে বলেন, ঈদ যাত্রায় যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুইটি করে বুথ দিয়ে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল আদায় নিশ্চিত করার চেষ্টা করছি।

টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বাসসকে বলেন, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছে । যাতে করে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়। এ ছাড়াও যমুনা সেতুর উপর রাখা হয়েছে পুলিশের বিশেষ নজরদারি।

তিনি আরও জানান, চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে মহাসড়কে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল আরো বাড়ানো হয়েছে। কোরবানির পশু বহনকারী ট্রাক ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালক দায়িত্ব পালন করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিপোর্টার্স ক্লাব ফরিদপুরের সভা অনুষ্ঠিত

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতুতে সর্বোচ্চ নজরদারি

আপডেট সময় ৯ ঘন্টা আগে