ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তাহলে কি বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবেন ভারতীয়রা? Logo এবার অস্ট্রিয়ার পথে ‘রইদ’ Logo সবুজবাগ থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ তিন ছিনতাইকারী গ্রেফতার Logo বে টার্মিনাল প্রকল্পে ১ বিলিয়ন ডলার দিতে আগ্রহী সিঙ্গাপুর Logo ডুয়েট ক্যাম্পাসে সর্বাত্মক শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে Logo দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, খুলনা বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত Logo শিশুদের সান্নিধ্যে প্রাণবন্ত মুহূর্তে প্রধানমন্ত্রী Logo সিলেট সীমান্তে বিএসএফের গুলির জবাবে তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থা নেয় বিজিবি Logo মার্কিন ক্যালিফোর্নিয়ার এক মসজিদে বন্দুক হামলায় নিহত পাঁচজন Logo ফুটপাত হকারদের বরাদ্দকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়েছেন হাইকোর্ট
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

এবার অস্ট্রিয়ার পথে ‘রইদ’

বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে গেল পরিচালক মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’-এর মাধ্যমে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি এবার নির্বাচিত হয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে। এর আগে সিনেমাটি আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। সেই ধারাবাহিকতায় এবার ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসব আইএফএফআইতে জায়গা পাওয়াকে বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ‘রইদ’ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে অস্ট্রিয়ার ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইউরোপের জনপ্রিয় পর্যটন ও শীতকালীন ক্রীড়া নগরী হিসেবে পরিচিত ইনসব্রুক। ১৯৬৪ ও ১৯৭৬ সালের শীতকালীন অলিম্পিকও অনুষ্ঠিত হয়েছিল এই শহরে। মানবাধিকার, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমকালীন বাস্তবতাভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত এই উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের স্বতন্ত্র নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত এ উৎসবে এর আগে অংশ নিয়েছেন বলিভিয়ার কিরো রুসো, ইরানের পানাহ পানাহি, ইথিওপিয়ার হাইলে গেরিমা ও ভারতের শাজি এন. করুণের মতো খ্যাতিমান নির্মাতারা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের ‘রইদ’। সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু একটি সিনেমার অর্জন নয়, বরং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক। লোকজ আবহ, নান্দনিক নির্মাণভাষা ও মানবিক গল্প বলার কারণে ‘রইদ’ ইতোমধ্যেই ২০২৬ সালের আলোচিত বাংলা সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তাহলে কি বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হবেন ভারতীয়রা?

এবার অস্ট্রিয়ার পথে ‘রইদ’

আপডেট সময় ১২ ঘন্টা আগে