তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। ঈদ মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশে ১৪ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে। বিদেশি বাজারসহ মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে। গত শুক্রবারেও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ২৪ লাখ টাকা আয় করে সিনেমাটি। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আগামী রোববার থেকে হইচই প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর আগেই পরিকল্পনা ছিল সিনেমাটিকে ওটিটিতে আনার। সেই পরিকল্পনা অনুযায়ী এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে একইসঙ্গে দেশের কিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শনী চলবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।
ঢাকা
,
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান
বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগ
গাজায় সহিংসতা ও গণহত্যা প্রতিরোধে ইসরাইলকে আহ্বান জাতিসংঘের
আকাশে উঠেছে জিলহজের চাঁদ, ২৮ মে দেশে ঈদুল আজহা
সংসদে সক্রিয় ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
চলতি মাসে ১৭ দিনের ব্যবধানে রেমিট্যান্স পৌঁছেছে ২১৮ কোটি ডলারে
দর্শকদের জন্য ওটিটিতে হাজির হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’
৯৫তম বারের মতো পিছিয়ে গেল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমা
ঈদে টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু থাকবে ফিলিং স্টেশন
নিরাপদ ঈদযাত্রায় গতিনিয়ন্ত্রণ কঠোর ও চালকদের পর্যাপ্ত বিশ্রামের তাগিদ বিশেষজ্ঞদের
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।
দর্শকদের জন্য ওটিটিতে হাজির হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় ১৬ ঘন্টা আগে
- ১৪ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ


























