দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৪র্থ মেরিটে ভর্তি শেষে ১২০টি ফাঁকা আসনে ৫ম ধাপে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় দিনাজপুর হাবিপ্রবি’র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি তার প্রেরিত বার্তায় জানায়, গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি তাকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি কার্যক্রমে চতুর্থ ধাপে শিক্ষার্থী ভর্তি শেষে বর্তমানে ১২০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনের মধ্যে ‘এ’ ইউনিটে আসন ফাঁকা রয়েছে ১৬টি, ‘বি’ ইউনিটে ৭৭টি, ‘সি’ ইউনিটে ১১টি, ‘ডি’ ইউনিটে ১৬’টি ও আর্কিটেকচার বিভাগে আসন ফাঁকা রয়েছে দু’টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮’টি অনুষদের ২৩’টি ডিগ্রির জন্য ২০২৬ শিক্ষাবর্ষের ৫ম ধাপের ভর্তি সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রার্থীদের আগামী ১০ মে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের তৃতীয় তলায় অবস্থিত নির্ধারিত বুথে রিপোর্টিং করতে হবে।
উল্লেখিত সময়ের পর আর কারো রিপোর্টিং নেয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রিপোর্টিংকৃতদের মধ্যে থেকে ফাঁকা আসন সমূহে মেধা ও পছন্দ ক্রম অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা রিপোর্টিংয়ের দিনই অর্থাৎ ১০ মে, সন্ধ্যা ৭টার মধ্যে ওয়েবসাইটে দেয়া হবে। বিষয় প্রাপ্তদের আগামী ১১ মে বিকেল ৪টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভর্তি প্রক্রিয়া ও ভর্তির ধাপ সমূহ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা বা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগে সরকার, চাপে পড়ার শঙ্কায় সাধারণ জনগণ
অনলাইন ডেস্ক 





















