ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার Logo উপবৃত্তির তথ্য এন্ট্রি বিষয়ে কারিগরি শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা প্রকাশিত Logo নিজের সুস্থতার জন্য ভক্তদের দোয়া চেয়েছেন তানিয়া বৃষ্টি Logo হরমুজে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর Logo ফিলিপাইন-এ আঘাত হেনেছে ৬ মাত্রার ভূমিকম্প, নিশ্চিত করেছে: ইউএসজিএস Logo নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি Logo ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনার রুল Logo বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo সাগরে হাজার হাজার কোরআন ফেলল মালয়েশিয়া! বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

উপবৃত্তির তথ্য এন্ট্রি বিষয়ে কারিগরি শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা প্রকাশিত

উপবৃত্তি কার্যক্রমের জন্য ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দের আওতায় কারিগরির নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের নির্দেশিকা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

আজ অধিদপ্তরের উপবৃত্তি সেলের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীদের নতুন তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, উপবৃত্তি প্রদানযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত ও রেজুলেশন আঞ্চলিক অফিসে প্রেরণের সময়সীমা ৫ থেকে ১২ মে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আর নতুন শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি এবং পুরাতন শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করে আঞ্চলিক কার্যালয়ে পাঠানোর কাজ ১৩ মে থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলবে।

পরবর্তীতে ১ জুন থেকে ৪ জুনের মধ্যে আঞ্চলিক কার্যালয় থেকে চূড়ান্ত তথ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।

উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নরত থাকার পাশাপাশি কয়েকটি শর্ত পূরণ করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এতে বলা হয়, ১. গড়ে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেয়ে পূর্ববর্তী সকল বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ২. ক্লাসে উপস্থিতির হার ন্যূনতম ৭০ শতাংশ থাকতে হবে। ৩. অভিভাবকের মাসিক আয় অনধিক ৩০ হাজার টাকা হতে হবে।

প্রতারণা রোধে অধিদপ্তর থেকে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, সম্প্রতি কিছু প্রতারক চক্র নিজেদের অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে পিন, ওটিপি বা পাসওয়ার্ড সংগ্রহের চেষ্টা করছে। অধিদপ্তর কোনো মাধ্যমেই এমন তথ্য সংগ্রহ করে না। প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হলে তাৎক্ষণিকভাবে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীদের ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট অবশ্যই শিক্ষার্থীর জন্ম নিবন্ধন বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের সাথে মিল রেখে এবং কেওয়াইসি ভেরিফাইড হতে হবে। একই অ্যাকাউন্ট নম্বর একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপবৃত্তি সংক্রান্ত ডাটা এন্ট্রির ক্ষেত্রে কোনো কর্মচারীকে দায়িত্ব দেওয়া যাবে না, প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই যোগ্য শিক্ষক দ্বারা এই কাজ সম্পন্ন করতে হবে। তথ্য এন্ট্রিতে কোনো ভুলভ্রান্তি হলে তার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার

উপবৃত্তির তথ্য এন্ট্রি বিষয়ে কারিগরি শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা প্রকাশিত

আপডেট সময় এক ঘন্টা আগে