ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-এ বাড়ছে দূষণ ও তাপমাত্রা: এখনই সতর্ক না হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা Logo সোনার দামে ফের ঊর্ধ্বগতি, ভরিপ্রতি মূল্য ২ লাখ ৪৪ হাজার টাকার ওপরে Logo দেশজুড়ে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে Logo যুক্তরাষ্ট্রে শেষ বিদায় সম্পন্ন হলো বৃষ্টির, শনিবার দেশে আনা হবে মরদেহ Logo ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও খাল খনন উদ্যোগ সাধারণ মানুষের মনে আশাবাদ তৈরি করেছে: মির্জা ফখরুল Logo ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা করছে সরকার Logo বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগে সরকার, চাপে পড়ার শঙ্কায় সাধারণ জনগণ Logo নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর কাবাডি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে Logo হাবিপ্রবিতে-এ অনার্স ভর্তি ৪র্থ মেরিটে সম্পন্ন; ১২০টি খালি আসনে ৫ম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত Logo ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাবেন: প্রধানমন্ত্রী
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফরিদপুরে শান্তিপূর্ণ নির্বাচনে প্রশাসনের ভূমিকা

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শফিউল মঞ্জুর ফরিদ (ফরিদপুর):

​ফরিদপুরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিভিন্ন ঝুকিপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ সুপার। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম। পরিদর্শনকালে তাঁরা ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির খোঁজখবর নেন ও গনমাধ্যম কর্মীদের সক্রিয় ভূমিকার প্রসংশা করেন।

​পরিদর্শনকালে জেলা রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ ও নির্ভুল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো প্রকার অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

​নির্বাচনের দিন পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম সংবাদ দিগন্ত কে জানান “জেলা পুলিশ সার্বক্ষণিক মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করছে। ভোটাররা যেন কোনো প্রকার ভয়-ভীতি ছাড়া কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন।

​সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধৈর্য ধরে শৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদানের আহ্বান জানান। নির্বাচনের দিন সন্ধ্যা থেকে জেলা প্রশাসক কার্যালয়ে থেকে কিছু সময় পর পর নির্বাচনের স্বচ্ছতা রক্ষায় নির্বাচনের কেন্দ্র সমূহের ভোটের ফলাফল ঘোষণা করতে থাকেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্যা রাতে ফরিদপুর জেলার চারটি আসনের নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন। উপস্থিত গণমাধ্যম কর্মী পর্যবেক্ষক ও সুধী সমাজ নির্বাচনের এ ফলাফলে সন্তুুষ্টি প্রকাশ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা-এ বাড়ছে দূষণ ও তাপমাত্রা: এখনই সতর্ক না হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

ফরিদপুরে শান্তিপূর্ণ নির্বাচনে প্রশাসনের ভূমিকা

আপডেট সময় ১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬