ম্যাচের প্রায় পুরোটা আধিপত্য করল পর্তুগাল। বিশ্বকাপের বাছাই উতরাতে ব্যর্থ চিলির বিপক্ষে পেল প্রত্যাশিত জয়। দেশের মাঠে শনিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতেছে রবের্তো মার্তিনেসের দল। গন্সালো গেদেস দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস। শুরু থেকে দাপুটে ফুটবল খেলে পর্তুগাল। চতুর্থ মিনিটে রুবেন দিয়াসের হেড দারুণ নৈপুণ্যে আটকে দেন চিলি গোলরক্ষক। পাঁচ মিনিট পর রাফায়েল লেয়াওয়ের শট পোস্টে বাধা পায়। ১৮তম মিনিটে সুযোগ আসে আবার, এই দফায় রোনালদোর শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক। ৩৬তম মিনিটে একবার জালে বল পাঠান তিনি, তবে অফসাইডে ছিলেন আল নাস্র তারকা। প্রীতি ম্যাচের আবহ যেন নষ্ট হয়ে যায় বিরতির আগে। চিলির বাইলাইনে বল কাড়াকাড়ির ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয় এবং মুহূর্তে দুই দলের খেলোয়াড়রা বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মেজাজ পুরোপুরিই যেন হারিয়ে ফেলেন লেয়াও ও চিলি ডিফেন্ডার আইভান রোমান। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি। বিরতির পর রোনালদো ও বের্নার্দো সিলভাসহ একসঙ্গে ছয়জনকে তুলে নেন পর্তুগাল কোচ। রোনালদোর বদলি নামা গেদেসের নৈপুণ্যে ৫৮তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ডি-বক্সে থ্রু বল বাড়ান রুবেন নেভেস এবং অফসাইডের ফাঁদ ভেঙে ভেতরে ঢ়ুকে বল ধরে কোনাকুনি শটে গোলটি করেন রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে আসা ফের্নান্দেসের নৈপুণ্যে দ্বিতীয় গোল পায় পর্তুগাল। অনেকটা দূর থেকে জোরাল শটে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। তিন মিনিট যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে আচমকা শটে ব্যবধান কমান লুকাস। তবে সময় বেশি না থাকায় ম্যাচে কোনো নাটকীয়তার জন্ম হয়নি। আগামী বুধবার নাইজেরিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে রোনালদো-ফের্নান্দেসদের। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
ঢাকা
,
সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের
পুরনো লিথিয়াম ব্যাটারি: পরিবেশ ও জনস্বাস্থ্যের নীরব হুমকি
বিশ্বকাপের প্রস্তুতিতে চিলিকে হারালো পর্তুগাল
দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
দাবি আদায়ে সারাদেশে কর্মবিরতি শুরু ইন্টার্ন চিকিৎসকদের, বন্ধ থাকছে ক্লাস
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য আটক
আলুর খোসা আর নয় আবর্জনা, জেনে নিন এর দারুণ কিছু ব্যবহার
ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সরকারের নতুন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।
জনপ্রিয় সংবাদ

অনলাইন ডেস্ক 
























