ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র Logo শিল্পখাতের প্রস্তুতিই নির্ধারণ করবে বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর সময় Logo ডেঙ্গু প্রতিরোধে আগাম উদ্যোগ, ২৭ ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করছে ডিএসসিসি Logo জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা Logo ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকজন সেনাসদস্য Logo স্থানীয় পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo অবশেষে বিয়ের তারিখ নিয়ে স্পষ্ট তথ্য দিলেন আমির খান Logo শিক্ষার্থীদের চাপ কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় এবং কর্মদিবস কমানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ Logo মুগদা থানা পুলিশের অভিযানে নানা অপরাধে সংশ্লিষ্ট ১২ ব্যক্তি আটক Logo স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য দরপতন, প্রতি ভরিতে দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা

এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীত চলাকালে কেবল শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের মাঠে নামতে হতো। কোচিং স্টাফসহ বাকিরা দাঁড়াতেন দলের ডাগআউটের সামনে। তবে এবারের ২০২৬ বিশ্বকাপে ফুটবলের এই রীতিতে পরিবর্তন দেখা যাবে। মেগা টুর্নামেন্টটিতে স্কোয়াডের আকার ২২ থেকে বাড়িয়ে ২৬ করা হয়েছে, জাতীয় সঙ্গীতের সময় তাদের সবাইকে মাঠে নামতে হবে। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপের ২৩তম আসর বসবে। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমবার স্কোয়াডের প্রত্যেক সদস্যকে মাঠে নামতে হবে জাতীয় সঙ্গীতের সময়। আর দুই দলের খেলোয়াড়রা বৃত্তাকার হয়ে মুখোমুখি দাঁড়াবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপ যেহেতু বিস্তৃত হচ্ছে, আমরা খেলাটি উপভোগের পদ্ধতিতেও নতুনত্ব যোগ করছি। জাতীয় সঙ্গীতের সময় সকল খেলোয়াড় ও রেফারি মুখোমুখি হয়ে মাঝখানের বৃত্তে দাঁড়ানোর মাধ্যমে ঐক্য, গর্ব এবং প্রত্যেক দল ও খেলোয়াড়ের আবেগের প্রতিফলন ঘটবে। সকল খেলোয়াড় এবং ভক্তদের নিয়েই ফিফা বিশ্বকাপ এবং ম্যাচ পূর্ববর্তী এই আয়োজনে সেটা ফুটে উঠবে।’ এবারের বিশ্বকাপে এটাই প্রথম নতুন উদ্ভাবন নয়, এর আগে ফিফা বিশ্বকাপ ফাইনালের বিরতির সময় সুপার বোল-এর ধাঁচে একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল, যেখানে ম্যাডোনা ও শাকিরার মতো তারকারা অংশ নেবেন। ফিফার এই মেগা ইভেন্টে ইতিহাসে প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের বড় মহাযজ্ঞ চলবে। প্রথমবারের মতো বিশ্বকাপ আসর বসছে তিন দেশে এবং উদ্বোধনী অনুষ্ঠানও তিন দেশে হবে পৃথকভাবে। বিশ্বকাপের ম্যাচ চলাকালে মাঠেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে। কর্নার এবং দ্বিতীয় হলুদ কার্ড পর্যালোচনার জন্য ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) থাকবে, পাশাপাশি গোল কিক ও থ্রো-ইনের জন্য থাকবে সময়সীমা এবং প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র

জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা

আপডেট সময় ৬ ঘন্টা আগে