ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার Logo জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার Logo ‘টয় স্টোরি ৫’-এ গান গাইতে যাচ্ছেন টেইলর সুইফট Logo ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৪ জন হামে আক্রান্ত, মোট মৃত্যু ২০ Logo ফরিদপুরের আলোচিত কণ্ঠশিল্পী লাইলি খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ Logo সরকারি ক্রয় কার্যক্রমে পূর্ণ ডিজিটালাইজেশনের লক্ষ্যে বাংলাদেশ Logo যাত্রাবাড়ী থানার অভিযানে গণধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার Logo বিসিবি নির্বাচন নিয়ে জটিলতার অবসান, ৭ জুনই হচ্ছে ভোট Logo ফরিদপুরে ভাতিজাদের হাতুড়িপেটায় চাচা খুন: ঘটনাস্থলে এসপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফরিদপুরের আলোচিত কণ্ঠশিল্পী লাইলি খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ

সাম্প্রতিক সময়ে নিজের বিপুল জনপ্রিয়তা ও সাফল্যের পর গণমাধ্যমসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফরিদপুরের আলোচিত সংগীতশিল্পী লাইলি খাতুন। একসময়ের সাধারণ এই সংগীতশিল্পী বর্তমানে তার সুমধুর কণ্ঠ ও পরিবেশনার গুণে ফরিদপুরজুড়ে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

​এক বিবৃতিতে লাইলি খাতুন জানান, তার এই সংগীতযাত্রায় সাধারণ মানুষের ভালোবাসা ও গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তার পরিবেশিত গান মানুষের হৃদয়ে স্থান করে নিতে পারায় তিনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

​বিশেষ করে তার এই উত্থানের পেছনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সকল সাংবাদিক ও মিডিয়াকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তার এই পথচলায় পাশে থাকার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান: চৌধুরী নায়াব ইউসুফ (সংসদ সদস্য, ফরিদপুর-৩), শহিদুল ইসলাম বাবুল (সংসদ সদস্য, ফরিদপুর-৪), আলী নেওয়াজ খৈয়ম (সংসদ সদস্য, রাজবাড়ী-১ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী)

​এছাড়াও ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক আলতাফ হোসেন, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সামাদ, বিএনপি নেতা মাহবুবুল হাসান পিকু ভূঁইয়া, বেনজির আহমেদ তাবরিজ, মো. রুবেল, মিজানুর রহমান মিনালসহ ফরিদপুরের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও ভালোবাসার কথা স্মরণ করেন তিনি। লাইলি খাতুন বলেন-​”সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি পেলে সমাজ থেকে নানা সামাজিক অবক্ষয় দূর হবে। সুস্থ সাংস্কৃতিক পরিবেশই পারে একটি সুন্দর, সচেতন ও সমৃদ্ধ ফরিদপুর গড়ে তুলতে।”

​ভবিষ্যৎ আশা ব্যক্ত করে এই সংগীতশিল্পী বলেন, ফরিদপুরে সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ আগামীতে আরও সমৃদ্ধ হবে এবং অনেক নতুন নতুন মানসম্মত শিল্পী তৈরি হবে, যারা দেশের মূলধারার সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি ফরিদপুরকে একটি মাদকমুক্ত ও সুস্থ জেলা হিসেবে গড়ে তুলতে সমাজের সব স্তরের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশনের অভিযানে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার

ফরিদপুরের আলোচিত কণ্ঠশিল্পী লাইলি খাতুনের কৃতজ্ঞতা প্রকাশ

আপডেট সময় ৬ ঘন্টা আগে