ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান Logo বিভিন্ন অপরাধে জড়িত ৭১ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও বিভাগ Logo গাজায় সহিংসতা ও গণহত্যা প্রতিরোধে ইসরাইলকে আহ্বান জাতিসংঘের Logo আকাশে উঠেছে জিলহজের চাঁদ, ২৮ মে দেশে ঈদুল আজহা Logo সংসদে সক্রিয় ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুতি নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo চলতি মাসে ১৭ দিনের ব্যবধানে রেমিট্যান্স পৌঁছেছে ২১৮ কোটি ডলারে Logo দর্শকদের জন্য ওটিটিতে হাজির হচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’ Logo ৯৫তম বারের মতো পিছিয়ে গেল রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন জমা Logo ঈদে টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু থাকবে ফিলিং স্টেশন Logo নিরাপদ ঈদযাত্রায় গতিনিয়ন্ত্রণ কঠোর ও চালকদের পর্যাপ্ত বিশ্রামের তাগিদ বিশেষজ্ঞদের
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

আত্মীয়ের বাড়ি থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

মাদারীপুরে রাতের আধাঁরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শহরের আমিরাবাদ এলাকা থেকে রোববার (১৭ মে) দিবাগত রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও আট মাসের শিশু।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। রাতে খাবার খেয়ে চিন্ময় তার পরিবার নিয়ে ওই বাসার একটি কক্ষে ছিলেন। পরে মধ্যরাতে মিষ্টি বাড়ৈর কল পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।ওসি আরও বলেন, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

র‌্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যা নাকি আত্মহত্যা, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ ও আলামত জব্দ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় দলে নেইমারকে রাখতে অনাগ্রহী ৫০.৭৯ শতাংশ ব্রাজিলিয়ান

আত্মীয়ের বাড়ি থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আপডেট সময় ২৩ ঘন্টা আগে