ঢাকা , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের Logo স্পিকারের ভাষ্য, জুলাই জাদুঘরে শেখ হাসিনা থাকবেন ‘ইতিহাসের এক কলঙ্কজনক’ অধ্যায় হিসেবে Logo উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও নতুন উদ্ভাবনের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী Logo হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী এখন নেদারল্যান্ডসের পথে, যাত্রীরা ফিরে যাচ্ছেন নিজ দেশে Logo একাধিক মামলার অভিযুক্ত ছিনতাইকারীদের গ্রেফতার অভিযানে হামলার মুখে পড়ে পুলিশ; শেষ পর্যন্ত ৩ ছিনতাইকারীকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ Logo রোবট প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে মেটা Logo ঢাকায় পার্কিং অব্যবস্থাপনা ও অবৈধ পরিবহন কাউন্টার যানজটকে করছে আরও ভয়াবহ Logo তৈরি পোশাক খাতে চলমান সংকট অব্যাহত রয়েছে Logo জাতীয় উচ্চশিক্ষা কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo রাজশাহী-নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে পানির স্তর তলানিতে ঠেকায় বাড়ছে জনদুর্ভোগ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

জাতীয় উচ্চশিক্ষা কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসইভাবে রূপান্তরের লক্ষ্যে একদিনব্যাপী ‘উচ্চশিক্ষা রূপান্তরে জাতীয় কর্মশালা’ উদ্বোধন করেছেন।

তিনি আজ সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে সকাল ৯ টা ৫৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রবেশ করেন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করা হয়। পরে অন্যান্য ধর্মগ্রন্থ থেকেও পাঠ করা হয়।

পরে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট উপহার দেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রূপরেখা।’

এতে সরকারের নীতিনির্ধারক, ইউজিসির সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, কূটনীতিক শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনা অঞ্চলে বোরো ফসল ঘরে তুলতে পুরোদমে চলছে কৃষকদের

জাতীয় উচ্চশিক্ষা কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ৫ ঘন্টা আগে