ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী Logo ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ Logo ঈদ যাত্রা: সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় Logo তিস্তা প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকার ঘোষণা জামায়াত আমিরের Logo কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo আমিরাতের প্রধান বন্দরের কাছে তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা Logo ঈদযাত্রা: আনন্দের পথে অনিশ্চয়তার ছায়া Logo ‘দম’র প্রচারণায় স্টেডিয়ামে পূজা-নিশো
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ঈদ যাত্রা: সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় রাজধানীর নৌপথে ফিরেছে চেনা ব্যস্ততা। টানা সরকারি ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল।

মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাত থেকেই যাত্রীঢল লঞ্চ টার্মিনালে। ভোর ৬টার প্রথম লঞ্চে যেনো নির্বিঘ্নে যাত্রা করতে পারেন, সেজন্য অনেকেই মাঝরাতে অবস্থান নেন সদরঘাটে। অনেকে সেখানেই খান সেহরি।

বরিশাল রুটের লঞ্চগুলো বিকেলের দিকে থাকলেও, চাঁদপুর রুটের নৌযানগুলো ভোর থেকেই চলাচল করে। ঈদ উপলক্ষ্যে সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন।

সকালে সরেজমিনে দেখা গেছে, দূরপাল্লার যাত্রীরা পরিবার নিয়ে অনেক আগেই ঘাটে পৌঁছে গেছেন। কেউ টিকিট কাটছেন, কেউ মালপত্র গুছিয়ে লঞ্চের জন্য অপেক্ষা করছেন। স্বাভাবিক সময়ের চেয়ে যাত্রীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেশি। বিশেষ করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের যাত্রীরা আসন নিশ্চিত করতে ভিড় জমিয়েছেন। পাশাপাশি মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুরের মতো স্বল্প দূরত্বের যাত্রীরাও নির্ধারিত লঞ্চ ধরে রওনা দিচ্ছেন।

ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যাত্রী ওঠানামা, টিকিট সংগ্রহ ও মালামাল বহনে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য বিভিন্ন স্থানে নজরদারি চলছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকাল থেকে চাপ ধীরে ধীরে বাড়ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাবে। তাই ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ঈদ যাত্রা: সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়

আপডেট সময় ১৪ ঘন্টা আগে