ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কুমিল্লায় বিএনপি নেতা গ্রেপ্তার; উত্তেজনায় থানা ঘেরাও, বাস টার্মিনালে অবরোধ Logo সারাদেশের প্রতিটি বিভাগেই হতে পারে বৃষ্টি Logo ঢাকায় আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Logo ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনা—ওবাইদুল কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Logo মুক্ত সাংবাদিকতার চেতনায় আজ বিশ্ব গণমাধ্যম দিবস Logo ডিজেল আমদানিতে ১ লাখ মেট্রিক টনের অনুমোদন দিয়েছে সরকার Logo জামিনে ছাড়া পাওয়া শীর্ষ অপরাধীদের ওপর কড়া নজর রাখছে র‌্যাব Logo শাপলা চত্বরের সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান: হেফাজত ইসলামের Logo এক সপ্তাহের সফরে জাপান পৌঁছালেন জামায়াত: আমির শফিকুর Logo পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি: ফখরুল
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়েছে। এসময় ট্রেনের যাত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুরে ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ফিরতি যাত্রার কারণে ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না এবং ট্রেনের ছাদেও শত শত মানুষ অবস্থান করছিলেন। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যান। এতে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মৃত্যুর খবর নিশ্চিত করেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনও সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে হতাহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করে। বিরতি শেষে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যাওয়ার কিছুদূর যেতেই হঠাৎ বিকট শব্দে ৯টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বিএনপি নেতা গ্রেপ্তার; উত্তেজনায় থানা ঘেরাও, বাস টার্মিনালে অবরোধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত

আপডেট সময় ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬