আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি ও বড় পর্দার তারকা আফরান নিশোর সিনেমা ‘দম’। এই ছবির প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এই দুই তারকা। গত রোববার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেন তারা। মিরপুরের সবুজ গ্যালারিতে সাধারণ ক্রিকেট সমর্থকদের সঙ্গেই খেলা দেখেন নিশো ও পূজা। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রযোজক শাহরিয়ার শাকিলও। টেলিভিশনের ক্যামেরায় গ্যালারি থেকে যেমন তাদের উপস্থিতি নজর কাড়ে, তেমনি সামাজিক মাধ্যমে তাদের এই লুক আলোচনায় এসেছে। তাদের পরনে ছিল সিনেমার প্রচারণা সংশ্লিষ্ট বিশেষ পোশাক। অভিনেতা আফরান নিশোকে কালো শার্ট ও চশমায় দেখ যায়, পূজা চেরি হাজির হয়েছিলেন মারুনি রঙের ফর্মাল স্যুেট। স্টেডিয়ামে দর্শকদের মাঝে তাদের উপস্থিতি গ্যালারিতে বাড়তি উন্মাদনার সৃষ্টি করে। খেলা দেখার পাশাপাশি ভক্তদের ভালোবাসাতেও সিক্ত হন তারা। পূজা চেরি নিজের ফেসবুক পেজে স্টেডিয়ামে কাটানো মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘টিম দমের সঙ্গে এই প্রথম স্টেডিয়ামে সরাসরি ক্রিকেট ম্যাচ দেখার অভিজ্ঞতা হলো।’ এছাড়া অন্য একটি পোস্টে অভিনেতা আফরান নিশোর সঙ্গে তোলা স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে শুধু সিনেমার নাম ‘দম’ এবং আগুনের ইমোজি জুড়ে দেন। ছবিগুলোতে তাদের বেশ প্রাণোচ্ছল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে। উল্লেখ্য, ‘দম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরি। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। ইতোমধ্যে প্রকাশ পাওয়া টিজারে পূজার ভিন্নধর্মী লুক দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনার মাঝেই পূজা এখন ব্যস্ত সময় পার করছেন ‘দম’-এর প্রচারণায়। এবারের ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি দর্শকদের কতটা ‘দম’ ধরে রাখতে বাধ্য করে, এখন সেটিই দেখার বিষয়।
ঢাকা
,
রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বেছে নিতে হবে ‘অসম্ভব’ যুদ্ধ বা ‘অলাভজনক’ চুক্তির একটি: ইরানি গার্ড বাহিনী
রূপকথার দরজা খুলতে আরেকটু অপেক্ষা— ‘The Chronicles of Narnia’ পিছিয়ে গেলো
তৃণমূলের প্রতিভা তুলে আনা ও ক্রীড়া কূটনীতি জোরদারে কাজ করছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
মুলতবি ৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত শেষ করতে ইসির নির্দেশ
কুমিল্লায় বিএনপি নেতা গ্রেপ্তার; উত্তেজনায় থানা ঘেরাও, বাস টার্মিনালে অবরোধ
সারাদেশের প্রতিটি বিভাগেই হতে পারে বৃষ্টি
ঢাকায় আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী
ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনা—ওবাইদুল কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল
মুক্ত সাংবাদিকতার চেতনায় আজ বিশ্ব গণমাধ্যম দিবস
ডিজেল আমদানিতে ১ লাখ মেট্রিক টনের অনুমোদন দিয়েছে সরকার
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।
‘দম’র প্রচারণায় স্টেডিয়ামে পূজা-নিশো
-
বিনোদন ডেস্ক - আপডেট সময় ০৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ২৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


















