ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব বরাদ্দ, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির উদ্যোগ Logo ৬ নবজাতকের মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, নিরাপত্তায় পুলিশ মোতায়েন Logo তুরাগে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, ৩ সদস্য আটক Logo পাকিস্তান-শাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত সব আরোহী Logo চতুর্থ দফায় স্বর্ণের মূল্যহ্রাস, ভরিপ্রতি দাম ২ লাখ ১৮ হাজার টাকা Logo নতুন শিক্ষাবর্ষে ৩১ কোটি বই ছাপাবে সরকার, নভেম্বরের মধ্যে বিতরণ শেষ করার লক্ষ্য Logo সালথায় সংঘাতের অবসান: অস্ত্র জমা দিয়ে প্রশাসনের ফুল পেলেন গ্রামবাসী Logo চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি, মিরপুর-১০ এ হাতেনাতে ধরা পড়ল ৩ সদস্য Logo বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন Logo দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

চতুর্থ দফায় স্বর্ণের মূল্যহ্রাস, ভরিপ্রতি দাম ২ লাখ ১৮ হাজার টাকা

মধ্যেপ্রাচ্যের সংঘাতের অনিশ্চয়তার মধ্যে দিয়ে দেশের বাজারে টানা চতুর্থবারের মতো কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নতুন সিদ্ধান্তে সবচেয়ে ভালো মানের প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজারেরও বেশি কমিয়ে ২২ কেরেটের প্রতি ভরি এখন ২,১৮,৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গতকাল ছিল ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। আজ সকাল ১০টা থেকে এই নতুন মূল্য তালিকা কার্যকর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাজুসের দেওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২,১৮,৩৫০ টাকা, ২১ ক্যারেটের ভরি ২,০৮,৪৩৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১,৭৮,৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১,৪৫,৫০৮ টাকায় বিক্রি হবে। অন্যদিকে, রুপার ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি ৪,৮৪১ টাকা, ২১ ক্যারেটের ভরি ৪,৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩,৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্যের ভরি ২,৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যতালিকা কার্যকর থাকবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট অবশ্যই পরিশোধ করতে হবে। এছাড়াও, অলংকারের ডিজাইন ও মান অনুযায়ী কারিগরদের মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে।

সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব বরাদ্দ, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির উদ্যোগ

চতুর্থ দফায় স্বর্ণের মূল্যহ্রাস, ভরিপ্রতি দাম ২ লাখ ১৮ হাজার টাকা

আপডেট সময় ৬ ঘন্টা আগে