ঢাকা , শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব বরাদ্দ, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির উদ্যোগ Logo ৬ নবজাতকের মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, নিরাপত্তায় পুলিশ মোতায়েন Logo তুরাগে যাত্রীবেশে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, ৩ সদস্য আটক Logo পাকিস্তান-শাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত সব আরোহী Logo চতুর্থ দফায় স্বর্ণের মূল্যহ্রাস, ভরিপ্রতি দাম ২ লাখ ১৮ হাজার টাকা Logo নতুন শিক্ষাবর্ষে ৩১ কোটি বই ছাপাবে সরকার, নভেম্বরের মধ্যে বিতরণ শেষ করার লক্ষ্য Logo সালথায় সংঘাতের অবসান: অস্ত্র জমা দিয়ে প্রশাসনের ফুল পেলেন গ্রামবাসী Logo চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি, মিরপুর-১০ এ হাতেনাতে ধরা পড়ল ৩ সদস্য Logo বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন Logo দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

৬ নবজাতকের মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, নিরাপত্তায় পুলিশ মোতায়েন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে হাসপাতালে এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করার ঘোষণা দিয়েছে সরকার। এবার লাইসেন্স বাতিল ঘোষণার পরই হাসপাতাল ঘিরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের লাইসেন্স বাতিলের পর হাসপাতালের প্রতিটি ফটকে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালকে দেওয়া শোকজ নোটিশের জবাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তর।

আদেশে বলা হয়, গত ২৭ মে হাসপাতালে এক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয় কর্তৃক গঠিত এক তদন্ত কমিটির রিপোর্টে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে এ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল হাবে না, এ মর্মে একটি শোকজ নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নোটিশের জবাব দিতে তাদের ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হলেও আরও ৪৮ ঘণ্টার সময় চেয়ে আবেদন করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গত ৯ জুন শোকজ নোটিশের লিখিত জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সে জবাববে যে ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance ১৯৮২ এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল।

তবে অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য সরকারের কাছে আবেদন করা যাবে বলে উল্লেখ করা হয়েছে আদেশে।

এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আগামী রোববার সরকারের কাছে আপিল করবে বলে জানিয়েছেন আদ্-দ্বীন হাসপাতালের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ১৪ হাজার ৫০০ কোটি টাকার প্রস্তাব বরাদ্দ, প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধির উদ্যোগ

৬ নবজাতকের মৃত্যুর পর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল, নিরাপত্তায় পুলিশ মোতায়েন

আপডেট সময় ৩ ঘন্টা আগে