ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল Logo সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস Logo ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: কৃতী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান Logo আগামীকাল শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের মহারণ, নানা বিতর্ক ও অস্থিরতার মধ্যেও প্রস্তুত ফুটবল বিশ্ব Logo পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৭ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে শাহজাহানপুর থানা পুলিশ Logo বিয়ে-সংক্রান্ত মামলায় অব্যাহতি পেলেন নাসির ও তামিমা Logo ‘রপ্তানি বহুমুখীকরণ পুনঃঅর্থায়ন স্কিম’ উদ্বোধন, নতুন খাতে রপ্তানির সম্ভাবনা Logo শান্তিরক্ষা মিশনকে আরও আধুনিক ও দূরদর্শী করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ৮০ বছর বয়সে টনি অ্যাওয়ার্ড জিতে নতুন ইতিহাস গড়লেন জন লিথগো Logo ইলিশের উৎপাদন বাড়াতে জেলেদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস

সিলেট অঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা কুশিয়ারার সবগুলো পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। গত দুই দিন ধরে বৃষ্টিপাতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। গত ৩৬ ঘণ্টায় সিলেটে ১শ ১১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে। এর মধ্যে মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৫৮ দশমিক ২ মিলিমিটার। বৃষ্টিপাত অব্যহত থাকার ফলে বন্যার আশঙ্কা বাড়ছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিদেন সূত্রে  দেখা গেছে, সুরমা নদী, কুশিয়ারা নদী, মনু নদী, খোয়াই নদী এবং জুড়ি নদী-এর পানি বিপদসীমার কাছাকাছি এসেছে। বর্তমানে সব নদী বিপদসীমার নিচে থাকলেও অব্যাহত বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। এছাড়া ধনু-বাউলাই নদী ও ভুগাই-কংস নদী-এর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে, যা নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সতর্কতার প্রয়োজনীয়তা তৈরি করতে পারে।
এদিকে আগামী রোববার পর্যন্ত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টিপাত বৃদ্ধির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থা নিয়ে তারা জানায় দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম  মৌসুমীবায়ু আগামী ৩-৪ দিনের মধ্যে আরো অগ্রসর হয়ে সারাদেশে বিস্তার লাভ করতে পারে।
এতে রোববার পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী ভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি,ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় ৪ ঘন্টা আগে