ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি Logo হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র Logo সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের Logo পুরনো লিথিয়াম ব্যাটারি: পরিবেশ ও জনস্বাস্থ্যের নীরব হুমকি Logo বিশ্বকাপের প্রস্তুতিতে চিলিকে হারালো পর্তুগাল Logo দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী Logo দাবি আদায়ে সারাদেশে কর্মবিরতি শুরু ইন্টার্ন চিকিৎসকদের, বন্ধ থাকছে ক্লাস Logo ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য আটক Logo আলুর খোসা আর নয় আবর্জনা, জেনে নিন এর দারুণ কিছু ব্যবহার Logo ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

ইসরায়েলের নতুন করে লেবাননে হামলা এবং ইরানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার নতুন করে অশান্তি শুরু হয়েছে। এরই মধ্যে দিয়ে আবারও বড় উল্লম্ফন দেখা দিয়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। আজ সোমবার ব্রেন্ট ক্রুড বা অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছে।

আজ ভোরে ইরানের রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইসফাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এর ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত শেষ হওয়ার আশা আরও ক্ষীণ হয়ে পড়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে উঠেছে।

এদিন গ্রিনিচ মান সময় অনুযায়ী ৩টা ৩৩ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ২৪ ডলারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম উঠে ৯৩ দশমিক ৪১ ডলারে।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য উত্তেজনা প্রশমনের আশা তৈরি হওয়ায় তেলের দাম কমেছিল। তবে নতুন করে সংঘাত বাড়ার আশঙ্কায় সেই পতন পুরোপুরি পুষিয়ে গেছে। মার্চের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতোমধ্যে ৫০ শতাংশের বেশি বেড়েছে।

রোববার ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে সমঝোতা এখনো সম্ভব।

ট্রাম্প আরও জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন হামলা থেকে বিরত থাকতে বলেছেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, “এটি চুক্তিতে কোনো প্রভাব ফেলবে না। সিদ্ধান্ত আমি নিই, নেতানিয়াহু নয়।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

আপডেট সময় ২ মিনিট আগে