ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র Logo সিলেটের গোয়াইনঘাটে ঘুষিতে প্রাণ গেলে ১ জনের Logo পুরনো লিথিয়াম ব্যাটারি: পরিবেশ ও জনস্বাস্থ্যের নীরব হুমকি Logo বিশ্বকাপের প্রস্তুতিতে চিলিকে হারালো পর্তুগাল Logo দ্রুত বিচার সম্পন্ন হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী Logo দাবি আদায়ে সারাদেশে কর্মবিরতি শুরু ইন্টার্ন চিকিৎসকদের, বন্ধ থাকছে ক্লাস Logo ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য আটক Logo আলুর খোসা আর নয় আবর্জনা, জেনে নিন এর দারুণ কিছু ব্যবহার Logo ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo সরকারের নতুন সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের মধ্যে
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা ইরানের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে শনিবার রাতে এ তথ্য জানায় তারা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানায়, ‘মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করা ইরানের দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।’

সেন্টকম আরও বলেছে, ‘ইরানের যেকোনো আগ্রাসী পদক্ষেপ মোকাবিলায় মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে এবং প্রতিরক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাবে।’

শুক্রবার গভীর রাতে সেন্টকম আরও জানিয়েছে, তাদের বাহিনী হরমুজ প্রণালীর দিকে ছোড়া ইরানের চারটি হামলাকারী ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে।

পাল্টাপাল্টি সাম্প্রতিক এই হামলার মধ্যেই শনিবার ইরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ওয়াশিংটন ও তেহরান যুদ্ধের বন্ধের উপায় নিয়ে কয়েক সপ্তাহ ধরে পরোক্ষ আলোচনা অব্যাহত রাখলেও উভয় পক্ষের মধ্যে এ ধরনের হামলা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালীতে ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ৮ মিনিট আগে