ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র Logo শিল্পখাতের প্রস্তুতিই নির্ধারণ করবে বাংলাদেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালুর সময় Logo ডেঙ্গু প্রতিরোধে আগাম উদ্যোগ, ২৭ ওয়ার্ডে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু করছে ডিএসসিসি Logo জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা Logo ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকজন সেনাসদস্য Logo স্থানীয় পরিবেশ ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃক্ষরোপণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo অবশেষে বিয়ের তারিখ নিয়ে স্পষ্ট তথ্য দিলেন আমির খান Logo শিক্ষার্থীদের চাপ কমাতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয় এবং কর্মদিবস কমানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ Logo মুগদা থানা পুলিশের অভিযানে নানা অপরাধে সংশ্লিষ্ট ১২ ব্যক্তি আটক Logo স্বর্ণের বাজারে উল্লেখযোগ্য দরপতন, প্রতি ভরিতে দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র

গত প্রায় দেড় বছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৬০০-এরও বেশি অবৈধ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরে জানান, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৭৬ জন ভারতীয় নাগরিক ভারতে ফিরে এসেছেন। এর আগে ২০২৫ সালে বহিষ্কারের মাধ্যমে মোট ৩ হাজার ৫৬৭ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল।ভারত সরকারের মতে, কোনো দেশের নাগরিক বিদেশে অবৈধভাবে অবস্থান করলে তাকে গ্রহণ করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। তবে কাউকে ফেরত নেওয়ার আগে তার নাগরিকত্ব নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগে ভারতীয় পার্লামেন্টকে জানিয়েছিল, এটি শুধু ভারতের অবস্থান নয়; আন্তর্জাতিক পরিমণ্ডলেও এটি একটি স্বীকৃত ও প্রচলিত নীতি।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরো সেখানে অবস্থান করা কিংবা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়া বসবাসের মতো কারণে যাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়, তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড় সমন্বয়ের মাধ্যমে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র

৪ হাজার ৬০০-এর বেশি অবৈধ ভারতীয় অভিবাসীকে দেশে ফিরিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ২ মিনিট আগে