ঢাকা , মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ভোক্তাদের স্বস্তি, এলপিজি সিলিন্ডারের দাম হ্রাস Logo তিন মাসে ৩১ হাজার কোটি টাকা বেড়েছে খেলাপি ঋণ, উদ্বিগ্ন ব্যাংকিং খাত Logo দরিদ্র ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নেই আগামী বাজেটের প্রধান গুরুত্ব: অর্থমন্ত্রী Logo কোস্ট গার্ডের অভিযানে চট্টগ্রাম থেকে ১৪শ’ লিটার জ্বালানি তেল আটক Logo চলতি বছরেও সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করার আশঙ্কা Logo ফরিদপুরে ডিবি পুলিশের অভিযান: হেরোইনসহ দুই মাদক কারবারি আটক Logo সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার Logo তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় পৌঁছেছে, হাজারো মানুষের শ্রদ্ধায় শেষ বিদায় Logo সিলেটে হাম উপসর্গে এবার নার্সের মৃত্যু : হাসপাতালে ভর্তি ৭৮ জন Logo ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৫
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের তীব্র ধাক্কায় এক শিশু ও দুই নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার ২রা জুন ভোররাত আনুমানিক ৪টা ১৫ মিনিটে ভাঙ্গা থানার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাসস্ট্যান্ডের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-১১৫৮) ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মালিগ্রাম বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২৫-৩১৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

​ধাক্কার তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৪ আরোহী নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

​খবর পেয়ে ভাঙ্গা থানার এসআই মো. মামুন হোসেনের নেতৃত্বে পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

​দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে এক শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পথেই সে মারা যায়। এ নিয়ে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। বাকি ২ জন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে কাজ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

​পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোক্তাদের স্বস্তি, এলপিজি সিলিন্ডারের দাম হ্রাস

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ৫

আপডেট সময় ৭ ঘন্টা আগে