ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঈদে মেট্রোরেলের বিশেষ সময়সূচি, ঈদের দিন বন্ধ থাকবে সেবা Logo ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ আইপিপির সঙ্গে সরকারের চুক্তি Logo আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে দনিয়া ব্রাইট স্কুলে উত্তেজনা, চেয়ারম্যান আহত Logo সিলেটে প্রতিদিন বাড়ছে ডিমের দাম, কার্যকর তদারকি নেই Logo পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী Logo আজ বিশ্ব চা দিবস Logo জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ ৮০ শতাংশ সম্পন্ন Logo কারাবন্দিদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের নানামুখী কার্যক্রম Logo নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রায় নৌখাতে সমন্বিত উদ্যোগ Logo ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী মুহিত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম

টানা তিন দফা কমার পর আবার বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বেড়ে যাওয়াকেই এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। ২১ ক্যারেটের ক্ষেত্রে ২ হাজার ৯৯ টাকা বেড়ে দাম হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১ হাজার ৮০৮ টাকা বেড়ে নির্ধারণ হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৫৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

বৃহস্পতিবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ১৫ মে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ২১৫ টাকা কমানো হয়। এরপর ১৬ মে কমে ৪ হাজার ৩৭৪ টাকা এবং বুধবার (২০ মে) কমানো হয় আরও ২ হাজার ১৫৮ টাকা। তিন দফায় মোট কমেছিল ৮ হাজার ৭৪৭ টাকা। সেই কমার ধারায় ছেদ টেনে এবার একধাপেই সমান পরিমাণ বাড়ানো হলো।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৭ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬ দফায়, আর কমেছে ৩১ দফায়। গত বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার বেড়েছিল এবং কমেছিল ২৯ বার।

সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা আগের মতোই ৫ হাজার ৬৫৭ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকায় স্থির রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঈদে মেট্রোরেলের বিশেষ সময়সূচি, ঈদের দিন বন্ধ থাকবে সেবা

টানা তিন দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম

আপডেট সময় ১০ ঘন্টা আগে