ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

৯০ কোটির দুয়ারে ‘ভূত বাংলা’

বলিউডে হরর-কমেডির দাপট আবারও প্রমাণ করল ‘ভূত বাংলা’। অক্ষয় কুমার ও নির্মাতা প্রিয়দর্শনের জনপ্রিয় জুটি ফিরতেই বক্স অফিসে জমে উঠেছে লড়াই। মুক্তির অষ্টম দিনেও শক্ত অবস্থান ধরে রেখে সিনেমাটি এখন ৯০ কোটির মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করে চলেছে ছবিটি। শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও, বিশেষ করে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে পাল্লা দিয়ে নিজের জায়গা ধরে রেখেছে ‘ভূত বাংলা’। শুরুটা হয়েছিল পেইড প্রিভিউ থেকেই, যেখানে আয় আসে ৩ দশমিক ৭৫ কোটি রুপি। এরপর প্রথম দিনেই ১২ দশমিক ২৫ কোটি রুপি তুলে নিয়ে দারুণ সূচনা করে সিনেমাটি।

প্রথম সপ্তাহেই দর্শকদের আগ্রহ বাড়তে থাকায় আয়ও বাড়তে থাকে। দ্বিতীয় দিনে ১৯ কোটি, তৃতীয় দিনে ২৩ কোটি রুপি আয় করে শক্ত ভিত গড়ে তোলে ছবিটি। সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছুটা কমলেও ধারাবাহিকতা বজায় রেখেছে আয়। অষ্টম দিনে প্রায় ৪ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে ‘ভূত বাংলা’। এতে মোট নেট কালেকশন দাঁড়িয়েছে প্রায় ৮৮ দশমিক ৭৭ কোটি রুপি।

সংশ্লিষ্টদের ধারণা, এই গতি বজায় থাকলে খুব দ্রুতই ৯০ কোটির ঘর পেরিয়ে যাবে সিনেমাটি। এমনকি ১০০ কোটির ক্লাবেও ঢুকে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ছবিটির গল্প আবর্তিত হয়েছে একটি ভৌতিক বাংলোকে কেন্দ্র করে, যেখানে রহস্য আর হাস্যরস পাশাপাশি এগিয়েছে। অক্ষয় কুমারের সঙ্গে টাবু, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল ও মিথিলা পালকারের অভিনয় দর্শকদের বাড়তি বিনোদন দিচ্ছে। বিশেষ করে রাজপাল যাদবের কমেডি মুহূর্তগুলো বেশ প্রশংসা পাচ্ছে।

সব মিলিয়ে, প্রতিযোগিতার ভিড়েও নিজস্ব ধারায় এগিয়ে চলছে ‘ভূত বাংলা’। এখন নজর ১০০ কোটির ক্লাব ছোঁয়ার দিকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

৯০ কোটির দুয়ারে ‘ভূত বাংলা’

আপডেট সময় ৬ ঘন্টা আগে