ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শুরু হলো ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং Logo বাস ও মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ল ১১ পয়সা Logo গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে, মন্ত্রীদের আরও তৎপর হতে হবে: রিজভী Logo দেশে দ্বিতীয় তেল শোধনাগার না থাকায় পরিস্থিতি জটিল হয়েছে: সেনাপ্রধান Logo পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত ১০ Logo রাজনৈতিক দলের কোনো সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত ১০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কোয়েটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার চাগাই জেলার দারিগওয়ান এলাকায় পাকিস্তানি কোম্পানি ন্যাশনাল রিসোর্সেস প্রাইভেট লিমিটেড (এনআরএল)-এর খনি প্রকল্পে প্রায় ৪০ জন অস্ত্রধারী মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে হামলা চালায়।

একজন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, ‘এ হামলায় সাত জন শ্রমিক ও তিন জন নিরাপত্তা কর্মীসহ ১০ জন নিহত হয়েছেন।’

তিনি আরও জানান, ‘জঙ্গিরা কয়েকজন কর্মীকে জিম্মি করেছে- এমন খবরও পাওয়া গেছে, তবে তা নিশ্চিত নয়।’

আরেকজন স্থানীয় পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে হামলার এ সব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার রাতে এক বিবৃতিতে এনআরএল হামলার কথা স্বীকার করে জানায়, নিরাপত্তা বাহিনী, ‘দ্রুত সাড়া দিয়েছে ও এলাকা নিরাপদ করেছে।’

এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় জাতিগত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো এ অঞ্চলে হামলা বাড়িয়েছে। খনি প্রকল্পও তাদের লক্ষ্যবস্তু হয়েছে।

ভূখণ্ডের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম ও সবচেয়ে দরিদ্র প্রদেশ বেলুচিস্তান শিক্ষা, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নসহ প্রায় সব সূচকেই দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পিছিয়ে।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা অভিযোগ করে, প্রদেশটির প্রাকৃতিক গ্যাস ও বিপুল খনিজ সম্পদ কেন্দ্রীয় সরকার কাজে লাগালেও স্থানীয় জনগণ তাতে উপকৃত হচ্ছে না।

প্রদেশটির সবচেয়ে সক্রিয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) ফেব্রুয়ারিতে সমন্বিত একাধিক হামলা চালায়।

সূত্র: বিএসএস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শুরু হলো ‘সুপারম্যান: ম্যান অব টুমরো’-এর শুটিং

পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত ১০

আপডেট সময় এক ঘন্টা আগে