ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর Logo ফিলিপাইন-এ আঘাত হেনেছে ৬ মাত্রার ভূমিকম্প, নিশ্চিত করেছে: ইউএসজিএস Logo নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি Logo ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনার রুল Logo বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo সাগরে হাজার হাজার কোরআন ফেলল মালয়েশিয়া! বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য Logo তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৮০ জন অপরাধী গ্রেপ্তার Logo আদালতের মামলা কমাতে সরকার নিচ্ছে ধারাবাহিক উদ্যোগ, দ্রুত নিষ্পত্তির আশাবাদ Logo উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড সৃষ্টি Logo নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড় দিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফরিদপুরে ১১৬ তম আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • মামুন রহমান
  • আপডেট সময় ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

‎ফরিদপুরে আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, জান্নাতুল তাহিয়া রেভি,তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন।

‎‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষদের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে।

‎বক্তারা আরও বলেন, সমাজে এখনো একটি গোষ্ঠী নারীদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারীদের পিছিয়ে রাখতে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এসব বাধা দূর করে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করতে হবে এবং নারীর প্রতি সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎এ সময় বক্তারা ফরিদপুরকে একটি নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং সমাজের সকল ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীরা যেন সমাজে মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, সে জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

‎এর পূর্বে বেলুন ও ফেস্টুন দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর

ফরিদপুরে ১১৬ তম আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট সময় ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬