ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস Logo বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান Logo পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা Logo ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা কেন্দ্র করে আজও ২৬ ফ্লাইট বাতিল Logo ২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক Logo লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের Logo বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত Logo ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী Logo ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, জনগণের ভোটের বাইরে গিয়ে ক্ষমতা দখলের কোনো সুযোগ এবার আর থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বক্তব্যে তিনি বলেন, “অতীতের কাসুন্দি রাজনীতি জনগণ আর পছন্দ করে না। ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতির সমাপ্তি চায় বর্তমান যুব সমাজ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে যে-ই জিতুক, আমরা তাকে বরণ করে নেবো। কিন্তু চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ যদি ভালোবেসে জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তাহলে দেশের সর্বস্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান লক্ষ্য। তাঁর ভাষায়, “আমরা সব শক্তি দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবো।”

উন্নয়ন ভাবনা তুলে ধরে জামায়াত আমির জানান, নদী সংস্কারের মাধ্যমেই দেশ সংস্কারের কাজ শুরু করা হবে। তিনি বলেন, কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। অতীতে যে জেলাগুলো বেশি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, ক্ষমতায় গেলে সেসব জেলায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন করা হবে।

এ সময় ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন এলাকায় নারীদের ওপর সহিংসতার প্রতিবাদে তিনি সোচ্চার হওয়ায় একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে কোনো আনুকূল্য চাই না। তবে আমাদের অধিকার ক্ষুণ্ণ করার অপচেষ্টা হলে কঠিন জবাব দেওয়া হবে।”

জনসভায় তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস

চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির

আপডেট সময় ১০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬