ঢাকা , রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ১৩০০ ছাড়াল Logo দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo সুদসহ টাকা ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ Logo লাশের পাহাড়ে রাজনীতির সিঁড়ি এবং মায়েদের অন্তহীন অশ্রু Logo যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ Logo ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি ঘোষণা Logo কুমার নদ সচল ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নায়াব ইউসুফের Logo শিগগিরই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে Logo ফরিদপুরে দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ১৩০০ ছাড়াল

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। তেহরান থেকে পাওয়া সর্বশেষ তথ্যের বরাতে শনিবার (৭ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, গত পরশু পর্যন্ত ১ হাজার ৩০০ জন নিহত এবং আরও অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে চলা এই তাণ্ডবে নিহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ধ্বংসযজ্ঞের পরিমাণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রেড ক্রিসেন্টের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি এই নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না স্কুল, হাসপাতাল কিংবা বেসামরিক স্থাপনাও; এমনকি প্রাণ রক্ষাকারী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকর্মীদের ওপরও চালানো হচ্ছে বর্বরোচিত হামলা।

দেশজুড়ে বিরতিহীনভাবে হামলা চলায় প্রাণহানির এই সংখ্যা আরও অনেক বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় নিহতের চূড়ান্ত সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যমতে, হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না বেসামরিক স্থাপনাও। আবাসিক এলাকা ছাড়াও হাসপাতাল, স্কুল এমনকি সাধারণ মানুষের ব্যবহারের পার্কিং লটেও বিমান হামলা চালানো হয়েছে।

একটি বিশেষ ঘটনায় ‘পুলিশ পার্ক’ নামক একটি পার্কেও হামলা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে অত্যন্ত বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হামলাগুলো চালানো হচ্ছে, যার ফলে ক্ষয়ক্ষতির পরিধি দিন দিন বাড়ছে।

মার্কিন-ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু কমপক্ষে ৬ হাজার ৬৬৮ বেসামরিক স্থাপনা

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানে জানানো হয়েছে যে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ১৩০০ ছাড়াল

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি ভয়াবহ হামলা, নিহত ১৩০০ ছাড়াল

আপডেট সময় ১০ ঘন্টা আগে