ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর Logo ফিলিপাইন-এ আঘাত হেনেছে ৬ মাত্রার ভূমিকম্প, নিশ্চিত করেছে: ইউএসজিএস Logo নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি Logo ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনার রুল Logo বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo সাগরে হাজার হাজার কোরআন ফেলল মালয়েশিয়া! বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য Logo তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৮০ জন অপরাধী গ্রেপ্তার Logo আদালতের মামলা কমাতে সরকার নিচ্ছে ধারাবাহিক উদ্যোগ, দ্রুত নিষ্পত্তির আশাবাদ Logo উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড সৃষ্টি Logo নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড় দিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

রাশিয়ার গ্যাস ক্রয় ও আমদানি নিষিদ্ধ করল সুইস সরকার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

সুইজারল্যান্ড শিগগিরই রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় ও আমদানি পুরোপুরি নিষিদ্ধ করবে। দেশটির সরকার বুধবার এই ঘোষণা দিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞা প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সরকার এক বিবৃতিতে জানায়, ‘২৫ এপ্রিল থেকে সুইজারল্যান্ডে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয় ও আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে।’

তবে আগে থেকে থাকা দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির ক্ষেত্রে চলতি বছরের শেষ পর্যন্ত একটি রূপান্তরকাল প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই পদক্ষেপের লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি বিক্রি থেকে রাশিয়ার আয় কমানো, যা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের প্রধান উৎস।’

গত বছরের শেষের দিকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ১৯তম দফার একটি নিষেধাজ্ঞা প্যাকেজ গ্রহণ করে।

বুধবার সুইস সরকার সেই প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করে।

ইইউ’র সদস্য না হলেও চার বছর আগে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই সুইজারল্যান্ড রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলোর সঙ্গে মিল রেখে পদক্ষেপ নিয়েছে।

বার্ন আরও জানায়, আর্থিক খাতে অতিরিক্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যা এ সপ্তাহেই কার্যকর হবে। এর মধ্যে রয়েছে রুশ নাগরিক ও প্রতিষ্ঠানের জন্য ক্রিপ্টোকারেন্সি সেবা প্রদান নিষিদ্ধ করা।

সরকার জানায়, রুবল-সমর্থিত কিছু ক্রিপ্টোকারেন্সি, যেমন স্টেবলকয়েন এ৭এ৫ সংশ্লিষ্ট লেনদেনও নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি নির্দিষ্ট কিছু বিশেষায়িত বার্তা সেবার মাধ্যমে অর্থ পরিশোধ লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরও সম্প্রসারণ করা হয়েছে।

বুধবার গৃহীত অন্যান্য ব্যবস্থার মধ্যে রয়েছে ইইউ স্বীকৃত রুশ কূটনীতিকদের ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর করা।

এখন থেকে সুইজারল্যান্ডে প্রবেশ বা ট্রানজিটের আগে তাদেরকে আগাম নোটিশ দিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর

রাশিয়ার গ্যাস ক্রয় ও আমদানি নিষিদ্ধ করল সুইস সরকার

আপডেট সময় ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬