ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর Logo ফিলিপাইন-এ আঘাত হেনেছে ৬ মাত্রার ভূমিকম্প, নিশ্চিত করেছে: ইউএসজিএস Logo নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি Logo ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনার রুল Logo বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo সাগরে হাজার হাজার কোরআন ফেলল মালয়েশিয়া! বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য Logo তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৮০ জন অপরাধী গ্রেপ্তার Logo আদালতের মামলা কমাতে সরকার নিচ্ছে ধারাবাহিক উদ্যোগ, দ্রুত নিষ্পত্তির আশাবাদ Logo উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড সৃষ্টি Logo নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড় দিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

এলপি গ্যাসের দাম আরও কমেছে

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও নির্ধারণ করেছে। নতুন নির্ধারিত দামে আরও কমলো গ্যাসের দাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন সিদ্ধান্তের প্রেক্ষাপটে চলতি মাসে দ্বিতীয় দফায় এই দাম নির্ধারণ করে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঘোষিত নতুন মূল্য অনুযায়ী, প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম কমছে ১৫ টাকা।

উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপের ফলে মূল্যে এই সমন্বয় করা হয়েছে, যা আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই কার্যকর হচ্ছে।

বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা কমিয়ে ১৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২ ফেব্রুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বাড়িয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

নতুন এই ঘোষণায় দাম কমেছে অটোগ্যাসেরও। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এ দফায় লিটারপ্রতি ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর

এলপি গ্যাসের দাম আরও কমেছে

আপডেট সময় ০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬