ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সকাল ১০টায় ফরিদপুর জেলা পুলিশ লাইনসের শহীদ সালাম সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করেন।
ফরিদপুর জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় সভায় বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত ও হত্যা মামলার আসামি গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি এবং দাপ্তরিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার।
এ ছাড়া, পিআরএল (PRL) তথা অবসরে গমনকৃত পুলিশ সদস্যদেরও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন: ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), আজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রেজওয়ান দীপু, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল), মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল), মুহম্মদ আল ফাহাদ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল)
সভায় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হবে আগামীকাল
শফিউল মঞ্জুর ফরিদঃ 

















