ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরান যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ার তেল জাপানে পৌঁছেছে, এমন তথ্য দিয়েছে গণমাধ্যম Logo সরকারের পৃষ্ঠপোষকতা পেলে খাগড়াছড়ির নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে পারেন Logo নয় মাসে পাট অধিদপ্তরের জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ লাখ টাকা Logo খুলনাঞ্চলে এ মৌসুমে প্রায় ৫৬৩ কোটি টাকার আম বাণিজ্যের সম্ভাবনা Logo পুরো এক সপ্তাহ বিদ্যুৎ বিচ্ছিন্নতা ছাড়াই কাটিয়েছে দেশ Logo পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার Logo উপবৃত্তির তথ্য এন্ট্রি বিষয়ে কারিগরি শিক্ষার্থীদের জন্য নির্দেশিকা প্রকাশিত Logo নিজের সুস্থতার জন্য ভক্তদের দোয়া চেয়েছেন তানিয়া বৃষ্টি Logo হরমুজে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক :
  • আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
​পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিল-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ঝিলটুলীস্থ ‘স্বপ্নের ছোঁয়া’ কমিউনিটি সেন্টারে দৈনিক অগ্নিপ্রহর পত্রিকার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​ইফতারের পূর্বে উপস্থিত সকলে পবিত্র ফাতেহা শরীফ পাঠ করেন। এরপর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) ছাহেবের পবিত্র রওজা শরীফ জিয়ারত করা হয়। জিয়ারত শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি এবং মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম মাওলানা আবু বকর সিদ্দিকী।
​ইফতার মাহফিলে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন:​ এম এম শহিদুল ইসলাম (শাহীন): প্রকাশক, দৈনিক অগ্নিপ্রহর। মো: হারুন আনসারী: সম্পাদক, দৈনিক অগ্নিপ্রহর।​ শফিউল মঞ্জুর ফরিদ : সভাপতি, রিপোর্টার্স ক্লাব ফরিদপুর,  মাহবুব পিকুল: সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর প্রেসক্লাব।
​এছাড়াও প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের নেতৃবৃন্দের মধ্যে এনামুল করিম, মশিউর রহমান যাদু মিয়া, কিবরিয়া খান, আরিফুল ইসলাম, শামীম শিকদার, সোহানুর রহমান সোহেল ও শরিফুল ইসলাম সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষা এবং বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কু: ছে: আ:) ছাহেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। ইফতারের পূর্বমুহূর্তে এক মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল, যেখানে উপস্থিত সকলে একে অপরের সাথে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়ার তেল জাপানে পৌঁছেছে, এমন তথ্য দিয়েছে গণমাধ্যম

ফরিদপুরে প্রজন্ম বিশ্ব জাকের মঞ্জিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬