ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর Logo ফিলিপাইন-এ আঘাত হেনেছে ৬ মাত্রার ভূমিকম্প, নিশ্চিত করেছে: ইউএসজিএস Logo নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি Logo ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার জন্য ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশনার রুল Logo বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo সাগরে হাজার হাজার কোরআন ফেলল মালয়েশিয়া! বেরিয়ে এলো যে চাঞ্চল্যকর তথ্য Logo তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে ৮০ জন অপরাধী গ্রেপ্তার Logo আদালতের মামলা কমাতে সরকার নিচ্ছে ধারাবাহিক উদ্যোগ, দ্রুত নিষ্পত্তির আশাবাদ Logo উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নতুন রেকর্ড সৃষ্টি Logo নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড় দিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ সদস্যদের সর্বসম্মত সমর্থনে তাকে এই পদে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি সংসদকে জানান, ডেপুটি স্পিকার পদে একজন সদস্যের মনোনয়ন পাওয়া গেছে।

সংসদে নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম। পরে সংসদের সামনে প্রস্তাবটি উত্থাপন করা হলে সদস্যরা সমস্বরে ‘হ্যাঁ’ বলে সমর্থন জানান। এতে সর্বসম্মতিক্রমে ও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ব্যারিস্টার কায়সার কামালকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত ঘোষণা করা হয়।

ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছে। যারা প্রস্তাবের পক্ষে আছেন, তারা হ্যাঁ বলুন।” এ সময় উপস্থিত সদস্যরা সমর্থন জানালে তিনি তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা দেন।

এর আগে একই অধিবেশনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন।

ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য। তিনি ১৯৭২ সালের ৩১ ডিসেম্বর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চত্রাংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত মোস্তফা কামাল মনছুর এবং মা বেগম যোবায়দা কামাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি যুক্তরাজ্যে গিয়ে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইন পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হয়। নতুন সংসদের কার্যক্রম শুরুর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করবার লক্ষ্যে ‘যুক্তরাষ্ট্র ও ইরানকে সমন্বিত পদক্ষেপ গ্রহণের’ আহ্বান মখোঁর

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত ব্যারিস্টার কায়সার কামাল

আপডেট সময় ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬