ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত আটক

  • ডেস্ক :
  • আপডেট সময় ১৬ ঘন্টা আগে
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:  সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দল ‘করিম শরীফ বাহিনী’র সদস্য বাদশা শেখ’কে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।

এসময় বাদশার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার গান, ১০ রাউন্ড তাজা গোলা, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত ডাকাত বাদশা শেখ (২৫) বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

কোস্টগার্ড জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লে. খালিদ সাইফুল্লাহ এসব তথ্য জানান। তিনি বলেন, কোস্ট গার্ড সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এর অংশ হিসেবে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ডাকাত বাদশাকে আটক করা হয়। সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনীর ৫টি আস্তানা ধ্বংস করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্চে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট সময় ১৬ ঘন্টা আগে