ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধ উপসাগরীয় অঞ্চলে বিঘ্ন আরও বাড়াবে। তবে এর লক্ষ্য পূরণ হবে না।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘সমুদ্রপথে অবরোধ বা বিধিনিষেধ আরোপের যেকোনো চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা ব্যর্থ হবেই।’
তিনি আরও বলেন, এ ধরণের পদক্ষেপ ‘আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ব্যর্থই হবে না, বরং পারস্য উপসাগরে উত্তেজনা সৃষ্টি করবে এবং স্থায়ী স্থিতিশীলতা ব্যাহত করবে।’

গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি প্রকাশ
আর্ন্তজাতিক ডেস্ক 















