ঢাকা , বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন জয়পুরহাটের মোঃ আব্দুল বারী

  • ডেস্ক :
  • আপডেট সময় ৯ ঘন্টা আগে
  • ৪ বার পড়া হয়েছে

​শফিউল মঞ্জুর ফরিদ: ​ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন জয়পুরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক তুখোড় সচিব জনাব মো. আব্দুল বারী। বুধবার বঙ্গভবনে শপথ গ্রহণ শেষে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

​মাঠ প্রশাসনে বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী আব্দুল বারী নিজ এলাকায় ‘ডিসি বারী’ হিসেবেই সমধিক পরিচিত। সততা ও স্বচ্ছতার জন্য পরিচিত এই সাবেক আমলার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিকে দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

​সচিব হিসেবে অবসরে যাওয়া মো. আব্দুল বারী তার দীর্ঘ পেশাজীবনে প্রশাসনের শীর্ষপদে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি), প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন।

​শপথ গ্রহণের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন,

​”আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ। মাঠ প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

​এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে লড়ে তিনি ৬৫,৫৪৮ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার স্থাবর সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার টাকা এবং বার্ষিক আয় ৯ লাখ ৯৪ হাজার ৮৯৭ টাকা। ব্যক্তিগত জীবনে ‘ক্লিন ইমেজের’ মানুষ হিসেবে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

​আব্দুল বারীর প্রতিমন্ত্রী হওয়ার সংবাদে তার নির্বাচনী এলাকা আক্কেলপুর-কালাই-ক্ষেতলালসহ পুরো জয়পুরহাটে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নেতাকর্মীদের মিষ্টি বিতরণ ও উল্লাসে মুখরিত হয়ে উঠেছে রাজপথ।

​আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান (সাবেক সংসহুইপ): “আব্দুল বারী একজন সৎ ও মেধাবী ব্যক্তি। তার হাত ধরে দেশের প্রশাসনিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”
​গোলজার হোসেন (আহ্বায়ক, জয়পুরহাট জেলা বিএনপি): “দীর্ঘদিন পর জয়পুরহাটবাসীর স্বপ্ন পূরণ হলো।”
​ইব্রাহীম হোসেন (আহ্বায়ক, কালাই উপজেলা বিএনপি): “স্বাধীনতার পর এই আসন থেকে আমরা প্রথম মন্ত্রী পেলাম। অবহেলিত এই অঞ্চলের উন্নয়নে এটি মাইলফলক।”
​প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞার সমন্বয়ে আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন গতি আনবেন—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী হলেন জয়পুরহাটের মোঃ আব্দুল বারী

আপডেট সময় ৯ ঘন্টা আগে