অনলাইন ডেস্ক: নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোর রাতে দুই পক্ষের পাল্টাপাল্টি ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- খলিল (৬০), তাহাজ্জত (৩০), ওসি (৩০) ও ফেরদৌস (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই একই এলাকার বাসিন্দা।
আজ সোমবার ভোর রাতে উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নে বড়কুলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরে স্থানীয় সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার নেতৃত্বে লোকজন এলাকায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে গ্রামের খলিল শেখ তার ছেলে তাহাজ্জত ও ফেরদৌস শেখকে ধরে এনে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন ও পরে সদর হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়।
সবশেষ জানা যায়, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি শান্ত করতে কাজ করছেন তারা।

পুলিশের বৈধ কাজে কেউ বাধা দিতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ডেস্ক : 

















