ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মুলতবি ৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত শেষ করতে ইসির নির্দেশ Logo কুমিল্লায় বিএনপি নেতা গ্রেপ্তার; উত্তেজনায় থানা ঘেরাও, বাস টার্মিনালে অবরোধ Logo সারাদেশের প্রতিটি বিভাগেই হতে পারে বৃষ্টি Logo ঢাকায় আয়োজিত ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী Logo ছাত্রদল কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় শেখ হাসিনা—ওবাইদুল কাদের সহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল Logo মুক্ত সাংবাদিকতার চেতনায় আজ বিশ্ব গণমাধ্যম দিবস Logo ডিজেল আমদানিতে ১ লাখ মেট্রিক টনের অনুমোদন দিয়েছে সরকার Logo জামিনে ছাড়া পাওয়া শীর্ষ অপরাধীদের ওপর কড়া নজর রাখছে র‌্যাব Logo শাপলা চত্বরের সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার আহ্বান: হেফাজত ইসলামের Logo এক সপ্তাহের সফরে জাপান পৌঁছালেন জামায়াত: আমির শফিকুর
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

দীর্ঘ নিঃসঙ্গ লড়ায়ের ইতিহাস তুলে ধরলেন প্রিয়াঙ্কা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বলিউডে বর্তমানে নেপোটিজম নিয়ে বিতর্ক তুঙ্গে। তারকা সন্তানদের ভিড়ে যখন বহিরাগতদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে, তখন প্রিয়াঙ্কা চোপড়ার জীবনযুদ্ধ অনেকের কাছেই এক দৃষ্টান্ত। শূন্য থেকে শুরু করে আজ তিনি ‘গ্লোবাল আইকন’। তবে এই রাজকীয় মুকুটের আড়ালে লুকিয়ে আছে এক দীর্ঘ নিঃসঙ্গ লড়াই আর অপমানের ইতিহাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তার ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, ইন্ডাস্ট্রিতে তার কোনো গডফাদার ছিল না। সম্পূর্ণ একা নিজের রাস্তা তৈরি করতে হয়েছে তাকে। প্রিয়াঙ্কা বলেন, ‘সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না। আমি জানতাম, কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না।

এই কঠিন দুনিয়ায় টিকে থাকতে হলে আমাকে খুব দ্রুত সবটা শিখে নিতে হত।’ মাত্র ১৯-২০ বছর বয়সে যখন তিনি বলিউডে পা রাখেন, তখন বিশ্বসুন্দরী বা পেজেন্ট দুনিয়ার অভিজ্ঞতা থাকলেও অভিনয়ের ব্যাকরণ তার কাছে ছিল অপরিচিত। বিশেষ করে বড় পর্দায় নাচের মুদ্রা সামলাতে গিয়ে হিমশিম খেতে হতো তাকে। সেই সময়ের এক তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে প্রিয়াঙ্কা জানান, দক্ষিণ আফ্রিকায় একটি সিনেমার শুটিং চলাকালীন প্রখ্যাত কোরিওগ্রাফার রাজু খান তার ওপর প্রচণ্ড রেগে গিয়েছিলেন। বারবার শট ভুল হওয়ার এক পর্যায়ে মেজাজ হারিয়ে রাজু খান তার হাতের মাইক ছুড়ে ফেলে দেন। সবার সামনে প্রিয়াঙ্কাকে কঠোর ভাষায় অপমান করে তিনি বলেছিলেন, ‘পেজেন্ট জিতে আসতে পারো, কিন্তু নায়িকা হওয়ার আগে নাচটা শিখে এসো।’ সেই দিনের সেই যন্ত্রণাদায়ক অপমান প্রিয়াঙ্কাকে ভেঙে দেওয়ার বদলে জেদ বাড়িয়ে দিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুলতবি ৬৮ হাজার এনআইডি আবেদন দ্রুত শেষ করতে ইসির নির্দেশ

দীর্ঘ নিঃসঙ্গ লড়ায়ের ইতিহাস তুলে ধরলেন প্রিয়াঙ্কা

আপডেট সময় ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬