ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সুদসহ টাকা ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ Logo লাশের পাহাড়ে রাজনীতির সিঁড়ি এবং মায়েদের অন্তহীন অশ্রু Logo যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ Logo ঈদুল ফিতরে টানা সাত দিনের ছুটি ঘোষণা Logo কুমার নদ সচল ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নায়াব ইউসুফের Logo শিগগিরই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে Logo ফরিদপুরে দুই হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পুলিশ সুপার Logo ইরানে মার্কিন ইসরায়েলি হামলা, নিহত বেড়ে ৭৮৭ Logo মেট্রোসহ রেলভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর যুদ্ধের প্রথম দুই দিনে অন্তত ১ লাখ মানুষ তেহরান ছেড়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ইরানে হামলার পর প্রথম দুই দিনে আনুমানিক ১ লাখ মানুষ তেহরান ছেড়ে গেছেন।’

এতে আরও বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সম্পর্কিত সীমান্ত পেরিয়ে মানুষের চলাচল বাড়ার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।

জেনেভা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

সংস্থাটি জানায়, আফগানিস্তানের সঙ্গে ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এর পর থেকেই যুদ্ধ শুরু হয়।

এর জেরে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুদসহ টাকা ফেরতের দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ

যুদ্ধের প্রথম দুই দিনে তেহরান ছেড়েছেন ১ লাখ মানুষ : জাতিসংঘ

আপডেট সময় ৪ ঘন্টা আগে