ঢাকা , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইউনিয়ন পরিষদে অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ Logo ঈদুল আযহায় বায়তুল মুকাররমে ৫ জামাত, প্রকাশিত হলো ইমাম-মুকাব্বিরের তালিকা Logo কোরবানির চামড়া ব্যবস্থাপনা তদারকিতে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম Logo উপাত্ত ছাড়া বক্তব্য ব্যক্তিগত অভিমত মাত্র : তথ্যমন্ত্রী Logo পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বাস টার্মিনালকেন্দ্রিক ডিএমপির গণবিজ্ঞপ্তি Logo অনলাইনে পশু কেনাকাটায় বাড়ছে মধ্যবিত্তের আগ্রহ Logo জেনে নিন আমের নানা স্বাস্থ্য উপকারিতা Logo ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের Logo রামিসার ফরেনসিক প্রতিবেদনে মৃত্যুর আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে Logo টানা কমতির ধারায় স্বর্ণ, ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৬ হাজারে
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বাস টার্মিনালকেন্দ্রিক ডিএমপির গণবিজ্ঞপ্তি

সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষ্যে ঈদ যাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণকে নিম্নোক্ত বিষয়সমূহ মেনে চলার অনুরোধ করা হলো:

গণপরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে:

১. বাস যাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল হতে বাস ছাড়তে হবে।

২. যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৩. যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না।

৪. একই সিট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা যাবে না। ৫. সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।

৬. পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা যাবে না।

৭. গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।

৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।

৯. নেশা জাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব হলে ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।

১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।

১১. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান

বাজানো যাবে না।

১২. উল্টো রাস্তায় গাড়ি চালানো যাবে না।

১৩. ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালক নিয়োগ করতে হবে।

১৪. মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘন্টা ও দিনে ৮ ঘন্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রী সাধারণের উদ্দেশ্যে:

১. সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল/ কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে।

২. অপরিচিত কারো দেওয়া কোন খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।

৩. মালামাল নিজ হেফাজতে/দায়িত্বে রাখতে হবে।

৪. বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার/ টার্মিনালে হাজির হতে হবে।

৫. রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/ আন্ডারপাস/ জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে।

৬. চলন্ত গাড়িতে উঠানামা করা এবং পণ্যবাহী/ পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পথচারীদের উদ্দেশ্যে:

১. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে।

২. দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না।

৩. ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।

বি:দ্র: জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা নম্বর- ৯৯৯ এ যোগাযোগ করতে হবে।

পবিত্র ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে উল্লেখিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

মঙ্গলবার (২৩ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইউনিয়ন পরিষদে অননুমোদিত ব্যক্তির মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধে কঠোর নির্দেশ

পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে বাস টার্মিনালকেন্দ্রিক ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট সময় ১১ ঘন্টা আগে