ঢাকা , রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
নোটিশ :
বাংলা 21 সংবাদ পত্রিকার সাথে যুক্ত হয়ে আপনিও আপনার মতামত, পরামর্শ অথবা অভিযোগ আমাদের জানাতে পারেন।

এবার ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইরানের তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরাইলের বিমানবাহিনী।

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিবৃতির বরাতে সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিৃতে বলা হয়, ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে। ‘অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরাইলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।’

এতে বলা হয়, ‘প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার ইসরাইলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

আপডেট সময় ১৩ ঘন্টা আগে